Exodus 30:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাবার সময়ে হারুন ধূপ জ্বালাবে, তাতে তোমাদের পুরুষানুক্রমে মাবুদের সম্মুখে নিয়মিত ভাবে ধূপ জ্বালানো হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আবার গোধূলিবেলায় সে যখন প্রদীপগুলি জ্বালাবে তখনও তাকে ধূপ জ্বালাতে হবে, যেন আগামী বংশপরম্পরায় সদাপ্রভুর সামনে নিয়মিতভাবে ধূপ জ্বলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সন্ধ্যাকালে প্রদীপ জ্বালাইবার সময়ে হারোণ ধূপ জ্বালাইবে, তাহাতে তোমাদের পুরুষানুক্রমে সদাপ্রভুর সম্মুখে নিয়ত ধূপদাহ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সন্ধ্যাকালে প্রদীপ জ্বালাইবার সময়ে হারোণ ধূপ জ্বালাইবে, তাহাতে তোমাদের পুরুষানুক্রমে সদাপ্রভুর সম্মুখে নিয়ত ধূপদাহ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বেলা শেষে বাতি ধরাবার সময়েও আবার সে ধূপ জ্বালাবে। এতে তোমাদের বংশের পর বংশ ধরে সদাপ্রভুর সামনে নিয়মিত ভাবে ধূপ জ্বলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বেলা শেষে বাতি ধরাবার সময়েও আবার সে ধূপ জ্বালাবে। এতে তোমাদের বংশের পর বংশ ধরে মাবুদের সামনে নিয়মিত ভাবে ধূপ জ্বলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সন্ধ্যায় প্রদীপ জ্বালাবার সময় আবার সে ধূপ জ্বালাবে। প্রভু পরমেশ্বরের সম্মুখে বংশানুক্রমে এইভাবে চিরকাল নিয়মিত ধূপ জ্বালাতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সন্ধ্যায় যখন সে প্রদীপ জ্বালাতে আসবে তখনও তাকে বেদীতে ধূপ জ্বালাতে হবে| এখন থেকে, এই ধূপ নিয়মিতভাবে প্রভুর সামনে অর্পণ করতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন হারোণ সন্ধ্যার দিন আবার প্রদীপ জ্বালাবে, তিনি সেই ধূপবেদিতে ধূপ জ্বালাবে। এটি তোমার লোকদের বংশানুক্রমে আমার অর্থাৎ সদাপ্রভুর সামনে প্রতি নিয়ত ধূপদাহ হবে।