Exodus 31:10 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং সূক্ষ্ম শিল্পীত পোশাক, ইমামের কাজ করার জন্য ইমাম হারুনের পবিত্র পোশাক ও তার পুত্রদের পোশাক;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর এছাড়াও হাতে বোনা পোশাক-পরিচ্ছদ, যাজক হারোণের জন্য সেই পবিত্র পোশাক এবং তার ছেলেদের জন্যও সেই পোশাক, যেগুলি তারা যাজকরূপে সেবাকাজ করার সময় গায়ে দেবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং সূক্ষ্মশিল্পিত বস্ত্র, যাজনকর্ম্ম করণার্থে হারোণ যাজকের পবিত্র বস্ত্র, ও তাহার পুত্রদের বস্ত্র;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং সূক্ষ্ম শিল্পিত বস্ত্র, যাজন কর্ম করণার্থে হারোণ যাজকের পবিত্র বস্ত্র, ও তাহার পুত্রদের বস্ত্র;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত হারোণের শিল্পকর্ম শোভিত পবিত্র পোষাক, মন্দিরের পরিচর্যার কাজের জন্য তার পুত্রদের পরিধেয় বসন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক হারোণের জন্য বোনা বিশেষ পোশাক পরিচ্ছদ এবং হারোণের পুত্ররা যখন যাজকের কাজ করবে তখন তাদের জন্য বোনা বিশেষ পোশাক পরিচ্ছদ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং সূক্ষ্মশিল্পিত বস্ত্র, যাজকের কাজ করার জন্য হারোণ যাজকের পবিত্র পোশাক, তার ছেলেদের পোশাক