Exodus 31:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং অভিষেকের জন্য তেল ও পবিত্র স্থানের জন্য সুগন্ধি ধূপ; আমি তোমাকে যেমন হুকুম করেছি, সেই অনুসারে তারা সবকিছুই করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং পবিত্রস্থানের জন্য সেই অভিষেক-তেল ও সুগন্ধি ধূপ। “আমি তোমাকে যেমন আদেশ দিয়েছিলাম, ঠিক সেভাবেই তারা যেন সেগুলি তৈরি করে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং অভিষেকার্থ তৈল ও পবিত্র স্থানের জন্য সুগন্ধি ধূপ; আমি তোমাকে যেমন আজ্ঞা করিয়াছি, তদনুসারে তাহারা সমস্তই করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং অভিষেকার্থ তৈল ও পবিত্র স্থানের জন্য সুগন্ধি ধূপ; আমি তোমাকে যেমন আজ্ঞা করিয়াছি, তদনুসারে তাহারা সমস্তই করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অভিষেকের তেল আর পবিত্র স্থানের জন্য সুগন্ধি ধূপও এই সব জিনিসের মধ্যে রয়েছে। তোমাকে দেওয়া আমার আদেশ অনুসারেই যেন তারা সেগুলো তৈরী করে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অভিষেকের তেল আর পবিত্র স্থানের জন্য খোশবু ধূপও এই সব জিনিসের মধ্যে রয়েছে। তোমাকে দেওয়া আমার হুকুম অনুসারেই যেন তারা সেগুলো তৈরী করে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অভিষেকের তেল ও পবিত্র স্থানের জন্য সুগন্ধি ধূপ ইত্যাদি সব কিছু আমার নির্দেশ অনুযায়ী তুমি তৈরী করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুগন্ধি অভিষেকের তেল, পবিত্র স্থানে ব্যবহারের সুগন্ধি ধূপ| আমি তোমাকে ঠিক যেভাবে নির্দেশ দিয়েছি ঠিক সেইভাবেই তাদের এই জিনিসগুলো তৈরী করতে হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং অভিষেকের তেল ও পবিত্র স্থানের জন্য সুগন্ধি ধূপ; আমি তোমাকে যেমন আদেশ দিয়েছি, সেই অনুসারে তারা সমস্তই করবে।”