Exodus 31:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বনি-ইসরাইলরা চিরস্থায়ী নিয়ম বলে পুরুষানুক্রমে বিশ্রামবার মান্য করার জন্য বিশ্রামবার পালন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আগামী বংশপরম্পরায় দীর্ঘস্থায়ী এক নিয়মরূপে সাব্বাথবার উদ্যাপন করার মাধ্যমে ইস্রায়েলীদের তা পালন করতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েল-সন্তানগণ চিরস্থায়ী নিয়ম বলিয়া পুরুষানুক্রমে বিশ্রামদিন মান্য করিবার জন্য বিশ্রামদিন পালন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্র্রায়েল-সন্তানগণ চিরস্থায়ী নিয়ম বলিয়া পুরুষানুক্রমে বিশ্রামদিন মান্য করিবার জন্য বিশ্রামদিন পালন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একটা স্থায়ী ব্যবস্থা হিসাবে এই বিশ্রামবার ইস্রায়েলীয়দের বংশের পর বংশ ধরে পালন করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একটা স্থায়ী ব্যবস্থা হিসাবে এই বিশ্রামবার বনি-ইসরাইলদের বংশের পর বংশ ধরে পালন করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা এই বিশ্রাম দিবস পালন করবে। চিরস্থায়ী নিয়ম রূপে পুরুষানুক্রমে তারা এই দিবস উদ্যাপন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিশ্রামের দিনটিকে সর্বদা মনে রেখে ইস্রায়েলের মানুষ বিশেষ দিন হিসেবে পালন করবে| তারা সর্বদা এটা মেনে চলবে| এটা হল আমার ও তাদের মধ্যে এক চিরস্থায়ী বন্দোবস্ত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব ইস্রায়েল সন্তানরা চিরদিনের ব্যবস্থা হিসাবে বংশের পরম্পরা অনুসারে বিশ্রামদিন রক্ষা করার জন্য বিশ্রামদিন পালন করবে।