Exodus 31:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি তুর পর্বতে মূসার সঙ্গে কথা শেষ করে শরীয়ত-ফলক দু’টি, আল্লাহ্‌র আঙ্গুল দ্বারা লেখা পাথরের ফলক দু’টি, তাঁকে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সীনয় পর্বতে মোশির সঙ্গে সদাপ্রভুর কথা বলা শেষ হয়ে যাওয়ার পর, তিনি মোশিকে ঈশ্বরের আঙুল দিয়ে খোদাই করা পাথরের ফলকগুলি, বিধিনিয়মের সেই দুটি ফলক দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি সীনয় পর্ব্বতে মোশির সহিত কথা সাঙ্গ করিয়া সাক্ষ্যের দুই ফলক, ঈশ্বরের অঙ্গুলি দ্বারা লিখিত দুই প্রস্তরফলক, তাঁহাকে দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি সীনয় পর্বতে মোশির সহিত কথা সাঙ্গ করিয়া সাক্ষ্যের দুইটি ফলক, ঈশ্বরের অঙ্গুলি দ্বারা লিখিত দুইটি প্রস্তরফলক, তাঁহাকে দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সিনাই পাহাড়ের উপর মোশির কাছে এই সব কথা বলা শেষ করে সদাপ্রভু তাঁকে দু’খানা সাক্ষ্য-ফলক দিলেন। এই দু’টা পাথরের ফলকের উপর ঈশ্বর নিজেই তাঁর আদেশ লিখেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুর পাহাড়ের উপর মূসার কাছে এই সব কথা বলা শেষ করে মাবুদ তাঁকে দু’খানা সাক্ষ্য-ফলক দিলেন। এই দু’টা পাথরের ফলকের উপর আল্লাহ্‌ নিজেই তাঁর হুকুম লিখেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিনাই পাহাড়ে মোশির সঙ্গে কথাবার্তা শেষ করে প্রভু পরমেশ্বর মোশিকে দশ অনুশাসন খোদিত দুটি প্রস্তর ফলক দিলেন। ঈশ্বর স্বয়ং প্রস্তর ফলক দুটিতে দশ অনুশাসন খোদিত করে দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সীনয় পর্বতে এরপর প্রভু মোশির সঙ্গে কথোপকথন শেষ করলেন| তারপর তিনি বন্দোবস্ত লেখা দুটো সমান্তরাল পাথর ফলক মোশিকে দিলেন| ঈশ্বর নিজের হাতে ঐ দুই পাথর ফলকে লিখেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি সীনয় পর্বতে মোশির সঙ্গে কথা শেষ করে সাক্ষ্যের দুটি ফলক, ঈশ্বরের আঙ্গুল দিয়ে লেখা দুটি পাথরের ফলক, তাঁকে দিলেন।