Exodus 31:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
খচিত করার মণি কাটতে, কাঠ খোদাই করতে ও সমস্ত রকম শিল্পকর্ম করতে পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পাথর কেটে তা বসাতে, কাঠের কাজ করতে, এবং সব ধরনের কারুশিল্পের কাজে লিপ্ত হতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
খচনার্থক মণি কাটিতে, কাষ্ঠ খুদিতে ও সর্ব্বপ্রকার শিল্পকার্য্য করিতে পারে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
খচনার্থক মণি কাটিতে, কাষ্ঠ খুদিতে ও সর্বপ্রকার শিল্পকার্য করিতে পারে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দামী দামী পাথর কাটতে ও বসাতে পারবে আর কাঠের এবং অন্য সব রকম হাতের কাজও করতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দামী দামী পাথর কাটতে ও বসাতে পারবে আর কাঠের এবং অন্য সব রকম হাতের কাজও করতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মণিকারের কাজ, কাঠ খোদাইয়ের কাজ ইত্যাদি সর্বপ্রকার শিল্পকর্মে সে নিপুণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বৎসলেল নানা মণি মাণিক্য কাটতে ও তাতে খোদাই করে সুন্দর অলঙ্কার তৈরী করতে পারে| সে কাঠের শিল্পকর্মেও পারদর্শী| বৎসলেল সব ধরণের কাজ করতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পাথর কেটে আকার দিতে, কাঠ খোদাই করতে ও সব রকম কারিগরী শিল্প করতে পারে।