Exodus 31:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, আমি দান-বংশজাত অহীষামকের পুত্র অহলীয়াবকে তার সহকারী করে দিলাম এবং সমস্ত দক্ষ লোকের অন্তরে বিজ্ঞতা দিলাম। অতএব আমি তোমাকে যা যা হুকুম করেছি, সেসব তারা তৈরি করবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও, তাকে একাজে সাহায্য করার জন্য আমি দান গোষ্ঠীভুক্ত অহীষামকের ছেলে অহলীয়াবকেও নিযুক্ত করেছি। “যা যা করার আদেশ আমি তোমাকে দিয়েছিলাম, সেসবকিছু তৈরি করার দক্ষতা আমি সব দক্ষ কারিগরকে দিয়েছি:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, আমি দান-বংশজাত অহীষামকের পুত্র অহলীয়াবকে তাহার সহকারী করিয়া দিলাম, এবং সকল বিজ্ঞমনা লোকের হৃদয়ে বিজ্ঞতা দিলাম; অতএব আমি তোমাকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি, সে সমস্ত তাহারা নির্ম্মাণ করিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, আমি দান-বংশজাত অহীষামকের পুত্র অহলীয়াবকে তাহার সহকারী করিয়া দিলাম, এবং সকল বিজ্ঞমনা লোকের হৃদয়ে বিজ্ঞতা দিলাম; অতএব আমি তোমাকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি, সেই সমস্ত তাহারা নির্মাণ করিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া তাকে সাহায্য করবার জন্য আমি দান-গোষ্ঠীর অহীষামকের ছেলে অহলীয়াবকেও বেছে নিয়েছি। যে সব ওস্তাদ কারিগর এই কাজ করবে তাদেরও আমি এমন জ্ঞান দিয়ে রেখেছি যাতে তোমাকে দেওয়া আমার আদেশ মতই তারা সব জিনিস তৈরী করতে পারে। এই সব জিনিস এই:
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া তাকে সাহায্য করবার জন্য আমি দান-গোষ্ঠীর অহীষামকের ছেলে অহলীয়াবকেও বেছে নিয়েছি। যে সব ওস্তাদ কারিগর এই কাজ করবে তাদেরও আমি এমন জ্ঞান দিয়ে রেখেছি যাতে তোমাকে দেওয়া আমার হুকুম মতই তারা সব জিনিস তৈরী করতে পারে। এই সব জিনিস এই:
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি দান বংশের অহিষামকের পুত্র অহলিয়াবকে তার সহকারীরূপে নিযুক্ত করেছি। এ ছাড়াও আমি সক্ষম কারিগরদের সকলকেই নৈপুণ্য দান করেছি। আমি তোমাকে যে সব জিনিষ তৈরী করার নির্দেশ দিয়েছি, সবই তারা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বৎসলেলের সঙ্গে কাজ করার জন্য আমি অহলীয়াবকে নির্বাচন করেছি| অহলীয়াব হল দান পরিবারগোষ্ঠীর অহীষামকের পুত্র| আমি বাকী কারিগরদের সব রকম দক্ষতা দিয়েছি যাতে ওরা তোমাকে দেওয়া আমার নির্দেশগুলো পালন করতে পারে:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখ, আমি দান বংশের অহীষামকের ছেলে অহলীয়াবকে তার সহকারী করে দিলাম এবং সমস্ত জ্ঞানী লোকের অন্তরে জ্ঞান দিলাম; সুতরাং আমি তোমাকে যা যা আদেশ করেছি, সে সমস্ত তারা তৈরী করবে;