Exodus 31:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পোড়ানো-কোরবানীর কোরবানগাহ্‌ ও তার সমস্ত পাত্র এবং ধোবার পাত্র ও তার গামলা;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হোমবলির বেদি এবং সেটির সব পাত্র, গামলা এবং সেটির মাচা—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হোমবেদি ও তাহার পাত্র সকল, এবং প্রক্ষালন-পাত্র ও তাহার খুরা;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হোমবেদি ও তাহার পাত্র সকল, এবং প্রক্ষালন-পাত্র ও তাহার খুরা;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পোড়ানো-উৎসর্গের বেদী ও তার বাসন-কোসন, গামলা আর তা বসাবার আসন এবং পুরোহিতের কাজের জন্য পুরোহিত হারোণের জন্য বুনানো পবিত্র পোশাক ও তার ছেলেদের পোশাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোরবানগাহ্‌ ও তার বাসন-কোসন, গামলা আর তা বসাবার আসন এবং ইমামের কাজের জন্য ইমাম হারুনের জন্য বুনানো পবিত্র পোশাক ও তার ছেলেদের পোশাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হোম বেদী ও তার সমস্ত আসবাবপত্র, প্রক্ষালন পাত্র ও তার পায়াগুলি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হোমবলির বেদী এবং বেদীতে ব্যবহৃত জিনিসপত্র| হাত পা ধোয়ার পাত্র ও পাত্রের নীচের পায়া|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হোমবেদি ও তার সব পাত্র এবং তলদেশ সহ বড় গামলা।