Exodus 32:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই পাথরের ফলক আল্লাহ্‌র তৈরি এবং সেই লেখা আল্লাহ্‌র লেখা, ফলকে খোদাই করা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফলকগুলি ছিল ঈশ্বরের কাজ; রচনাটি ছিল ফলকগুলির উপর খোদাই করা ঈশ্বরের রচনা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই প্রস্তরফলক ঈশ্বরের নির্ম্মিত, এবং সেই লেখা ঈশ্বরের লেখা, ফলকে খোদিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই প্রস্তরফলক ঈশ্বরের নির্মিত, এবং সেই লেখা ঈশ্বরের লেখা, ফলকে খোদিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দু’টা ছিল ঈশ্বরের নিজের হাতের কাজ, আর তার উপর খোদাই করা লেখাটিও ছিল তাঁর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দু’টা ছিল আল্লাহ্‌র নিজের হাতের কাজ, আর তার উপর খোদাই করা লেখাটিও ছিল তাঁর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর স্বয়ং এই ফলক দুটি তৈরী করেছিলেন এবং এগুলির উপরে উৎকীর্ণ ছিল তাঁরই হস্তাক্ষর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর নিজের হাতে ঐ দুই পাথর ফলক তৈরী করে নিজেই ঐ নির্দেশগুলি লিখেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই পাথরের ফলক ঈশ্বরের তৈরী এবং সেই লেখা ঈশ্বরের লেখা, ফলকে খোদাই করা।