Exodus 32:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন হারুন তাদেরকে বললেন, তোমরা নিজ নিজ স্ত্রী ও পুত্রকন্যার কানের সোনার গহনা খুলে আমার কাছে আন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হারোণ তাদের উত্তর দিলেন, “তোমাদের স্ত্রী, ছেলে ও মেয়েরা যেসব সোনার কানের দুল পরে আছে, সেগুলি খুলে ফেলো ও আমার কাছে নিয়ে এসো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন হারোণ তাহাদিগকে কহিলেন, তোমরা আপন আপন স্ত্রী ও পুত্রকন্যাগণের কর্ণের সুবর্ণ কুণ্ডল খুলিয়া আমার কাছে আন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন হারোণ তাহাদিগকে কহিলেন, তোমরা আপন আপন স্ত্রী ও পুত্রকণ্যাগণের কর্ণের সুবর্ণ কুণ্ডল খুলিয়া আমার কাছে আন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে হারোণ তাদের বললেন, “তোমাদের স্ত্রী ও ছেলেমেয়েদের কানের সোনার গহনা খুলে এনে আমাকে দাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে হারুন তাদের বললেন, “তোমাদের স্ত্রী ও ছেলেমেয়েদের কানের সোনার গহনা খুলে এনে আমাকে দাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণ তাদের বললেন, তোমাদের স্ত্রী ও ছেলেমেয়েদের কানে যে সোনার মাকড়িগুলো রয়েছে সেগুলি খুলে আমার কাছে নিয়ে এস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারোণ তখন ঐ লোকদের বলল, “তোমরা আমার কাছে তোমাদের স্ত্রী, পুত্র, কন্যাদের কানের সোনার দুল এনে দাও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন হারোণ তাদেরকে বললেন, “তোমরা তোমাদের স্ত্রী ও ছেলে মেয়েদের কানের সোনা খুলে আমার কাছে আনো”।