Exodus 32:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের তৈরি বাছুর নিয়ে আগুনে পুড়িয়ে দিলেন এবং তা ধূলির মত পিষে পানির উপরে ছড়িয়ে বনি-ইসরাইলকে পান করালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তিনি লোকদের তৈরি করা সেই বাছুরটি নিয়ে আগুনে পুড়িয়ে দিলেন; পরে তিনি সেটি পিষে গুঁড়ো করে, তা জলের উপর ছড়িয়ে দিলেন এবং ইস্রায়েলীদের তা পান করতে বাধ্য করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের নির্ম্মিত গোবৎস লইয়া আগুনে পোড়াইয়া দিলেন, এবং তাহা ধূলিবৎ পিষিয়া জলের উপরে ছড়াইয়া ইস্রায়েল-সন্তানগণকে পান করাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের নির্মিত গোবৎস লইয়া আগুনে পোড়াইয়া দিলেন, এবং তাহা ধূলির মত পিষিয়া জলের উপরে ছড়াইয়া ইস্রায়েল-সন্তানগণকে পান করাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি তাদের তৈরী সেই বাছুরের মূর্তিটা আগুনে পুড়িয়ে দিলেন। তারপর সেটা গুঁড়া করে জলের উপর ছড়িয়ে দিয়ে ইস্রায়েলীয়দের খাওয়ালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা তাদের তৈরী সেই বাছুরের মূর্তিটা আগুনে পুড়িয়ে দিলেন। তারপর সেটা গুঁড়া করে পানির উপর ছড়িয়ে দিয়ে বনি-ইসরাইলদের খাওয়ালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর মোশি তাদের গোবৎসের মূর্তিটি নিয়ে আগুণে গলিয়ে, ভেঙ্গে গুঁড়ো করে জলের উপর ছড়িয়ে দিলেন। তারপর সেই জল তিনি ইসরায়েলীদের সকলকে খাওয়ালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি সেই সোনার বাছুরের মূর্তিকে আগুনে ছুঁড়ে ফেলে দিল| তারপর আগুনে সেই মূর্তি গলে গেলে সেই ছাই জলে মিশিয়ে ইস্রায়েলের লোকদের সেই জল পান করতে বাধ্য করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাদের তৈরী বাছুর নিয়ে আগুনে পুড়িয়ে দিলেন এবং তা ধূলোর মত পিষে জলের উপরে ছড়িয়ে ইস্রায়েল সন্তানদের পান করালেন।