Exodus 32:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা হারুনকে বললেন, ঐ লোকেরা তোমার কি করেছিল যে, তুমি ওদের উপরে এমন মহাগুনাহ্ বর্তালে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি হারোণকে বললেন, “এই লোকেরা তোমার কী করেছিল, যে তুমি তাদের দিয়ে এত বড়ো পাপ করালে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি হারোণকে কহিলেন, ঐ লোকেরা তোমার কি করিয়াছিল যে, তুমি উহাদের উপরে এমন মহাপাপ বর্ত্তাইলে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি হারোণকে কহিলেন, ঐ লোকেরা তোমার কি করিয়াছিল যে, তুমি উহাদের উপরে এমন মহাপাপ বর্তাইলে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি হারোণকে বললেন, “ঐ লোকেরা তোমার কি করেছিল যে, তুমি তাদের এই রকম ভীষণ পাপের মধ্যে টেনে আনলে? ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি হারুনকে বললেন, “ঐ লোকেরা তোমার কি করেছিল যে, তুমি তাদের এই রকম ভীষণ গুনাহের মধ্যে টেনে আনলে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি হারোণকে জিজ্ঞাসা করলেন, এই লোকগুলি তোমার কি করেছিল যে তুমি তাদের এই মহাপাপে লিপ্ত করলে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি হারোণকে বলল, “এই লোকরা তোমার সঙ্গে কি করেছিল যে তুমি ওদের এমন পাপের দিকে ঠেলে দিলে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি হারোণকে বললেন, “ঐ লোকেরা তোমার কি করেছিল যে, তুমি তাদের দিয়ে এত বড় পাপ করালে?”