Exodus 32:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হারুন বললেন, আমার মালিকের ক্রোধ প্রজ্বলিত না হোক; আপনি লোকদেরকে জানেন যে, তারা দুষ্টতায় আসক্ত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে আমার প্রভু, ক্রুদ্ধ হবেন না,” হারোণ উত্তর দিলেন। “আপনি তো জানেন এই লোকেরা কত দুষ্টতাপ্রবণ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হারোণ কহিলেন, আমার প্রভুর ক্রোধ প্রজ্বলিত না হউক। আপনি লোকদিগকে জানেন যে, তাহারা দুষ্টতায় আসক্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হারোণ কহিলেন, আমার প্রভুর ক্রোধ প্রজ্বলিত না হউক। আপনি লোকদিগকে জানেন যে, তাহারা দুষ্টতায় আসক্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে হারোণ বললেন, “তুমি রাগ কোরো না, তোমার তো জানা আছে মন্দের দিকেই এই সব লোকের ঝোঁক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে হারুন বললেন, “তুমি রাগ কোরো না, তোমার তো জানা আছে খারাপীর দিকেই এই সব লোকের ঝোঁক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণ বললেন, তুমি আমার উপর রাগ করো না, তুমি তো জান এদের প্রবৃত্তি কত খারাপ!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারোণ উত্তর দিল, “মহাশয়, রাগ করো না| তুমি তো জানো এরা সব সময়ই ভুল পথে পা বাড়ায|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হারোণ বললেন, “আমার প্রভুর ক্রোধ প্রকট না হোক। আপনি লোকেদেরকে জানেন যে, তারা দুষ্টতায় পূর্ণ।