Exodus 32:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মূসা শিবিরের দ্বারে দাঁড়িয়ে বললেন, মাবুদের পক্ষে কে? সে আমার কাছে আসুক। তাতে লেবির সন্তানেরা সকলে তাঁর কাছে একত্র হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তিনি শিবিরের প্রবেশদ্বারে দাঁড়িয়ে বললেন, “যে কেউ সদাপ্রভুর স্বপক্ষে, সে আমার কাছে চলে এসো।” আর লেবীয়রা সবাই তাঁর কাছে এসে একত্রিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশি শিবিরের দ্বারে দাঁড়াইয়া কহিলেন, সদাপ্রভুর পক্ষ কে? সে আমার নিকটে আইসুক। তাহাতে লেবির সন্তানেরা সকলে তাঁহার নিকটে একত্র হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মোশি শিবিরের দ্বারে দাঁড়াইয়া কহিলেন, সদাপ্রভুর পক্ষে কে? সে আমার নিকটে আইসুক। তাহাতে লেবির সন্তানেরা সকলে তাঁহার নিকটে একত্র হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি ছাউনিতে ঢুকবার পথে দাঁড়িয়ে বললেন, “তোমরা যারা সদাপ্রভুর পক্ষে আছ তারা আমার কাছে এস।” তাতে লেবি-গোষ্ঠীর সবাই তাঁর কাছে জড়ো হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা ছাউনিতে ঢুকবার পথে দাঁড়িয়ে বললেন, “তোমরা যারা মাবুদের পক্ষে আছ তারা আমার কাছে এস।” তাতে লেবি-গোষ্ঠীর সবাই তাঁর কাছে জমায়েত হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তখন শিবির সন্নিবেশের প্রবেশপথে দাঁড়িয়ে বললেন, প্রভু পরমেশ্বরের পক্ষে যারা আছ তারা আমার কাছে এস। তখন লেবির বংশধরেরা সকলে এসে তাঁর পাশে দাঁড়াল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই মোশি সেই শিবিরের প্রবেশ দ্বারে দাঁড়িয়ে বলে উঠল, “কেউ যদি প্রভুকে অনুসরণ করতে চাও তাহলে আমার কাছে এসো|” এবং লেবি বংশজাত লোকরা সবাই দৌড়ে মোশির কাছে চলে এল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি শিবিরের দরজায় দাঁড়িয়ে বললেন, “সদাপ্রভুর পক্ষে কে? সে আমার কাছে আসুক।” তাতে লেবির সন্তানেরা সবাই তাঁর কাছে জড়ো হল।