Exodus 32:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে লেবির সন্তানেরা মূসার কথা অনুসারে সেরকম করলো, আর সেদিন লোকদের মধ্যে কমপক্ষে তিন হাজার লোক মারা পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেবীয়রা মোশির আদেশানুসারেই কাজ করল, আর সেদিন প্রায় 3,000 লোক মারা গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে লেবির সন্তানেরা মোশির বাক্যানুসারে তদ্রূপ করিল, আর সেই দিন লোকদের মধ্যে ন্যূনাধিক তিন সহস্র লোক মারা পড়িল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে লেবির সন্তানেরা মোশির বাক্যানুসারে তদ্রূপ করিল, আর সেই দিন লোকদের মধ্যে কমপক্ষে তিন সহস্র লোক মারা পড়িল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লেবীয়েরা মোশির আদেশ মতই কাজ করল। তাতে সেই দিন প্রায় তিন হাজার লোক মারা পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লেবীয়রা মূসার হুকুম মতই কাজ করল। তাতে সেই দিন প্রায় তিন হাজার লোক মারা পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেবির বংশধরেরা মোশির নির্দেশ পালন করল। ফলে সেদিন প্রায় তিন হাজার লোক নিহত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবি বংশজাত প্রত্যেক মানুষ মোশির নির্দেশ পালন করল| সেই দিন অন্তত 3000 ইস্রায়েলবাসীকে হত্যা করা হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে লেবির সন্তানেরা মোশির বাক্য অনুসারে সেই রকম করল, আর সেই দিন লোকদের মধ্যে কমপক্ষে তিন হাজার লোক মারা পড়ল।