Exodus 32:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা মূসা বলেছিলেন, আজ তোমরা প্রত্যেকে নিজ নিজ পুত্র ও ভাইয়ের বিপক্ষ হয়ে মাবুদের উদ্দেশে নিজেদের পবিত্র করবে, তাতে তিনি এই দিনে তোমাদেরকে দোয়া করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন মোশি বললেন, “আজ তোমরা সদাপ্রভুর উদ্দেশে পৃথক হলে, কারণ তোমরা তোমাদের নিজের ছেলে ও ভাইদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছ, এবং এই দিনে তিনি তোমাদের আশীর্বাদ করেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা মোশি বলিয়াছিলেন, অদ্য তোমরা প্রত্যেক জন আপন আপন পুত্র ও ভ্রাতার বিপক্ষ হইয়া সদাপ্রভুর উদ্দেশে আপনাদের হস্তপূরণ কর, তাহাতে তিনি এই দিনে তোমাদিগকে আশীর্ব্বাদ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা মোশি বলিয়াছিলেন, অদ্য তোমরা প্রত্যেক জন আপন আপন পুত্র ও ভ্রাতার বিপক্ষ হইয়া সদাপ্রভুর উদ্দেশে আপনাদের হস্ত পূরণ কর, তাহাতে তিনি এই দিনে তোমাদিগকে আশীর্বাদ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর মোশি বললেন, “তোমরা আজই সদাপ্রভুর উদ্দেশ্যে নিজেদের আলাদা করে নাও, কারণ তোমরা নিজের নিজের ছেলে ও ভাইদের বিরুদ্ধেও দাঁড়াতে পিছপা হও নি। সেইজন্য আজ তোমরা সদাপ্রভুর আশীর্বাদ পেলে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মূসা বললেন, “তোমরা আজই মাবুদের উদ্দেশ্যে নিজেদের পাক-পবিত্র করে নাও, কারণ তোমরা নিজের নিজের ছেলে ও ভাইদের বিরুদ্ধেও দাঁড়াতে পিছপা হও নি। সেইজন্য আজ তোমরা মাবুদের দোয়া পেলে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি তাদের বললেন, তোমরা আজ নিজেদের সন্তান ও ভাইদের বিপক্ষে গিয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিজেদের সম্পূর্ণ ভাবে উৎসর্গ করেছ। এই জন্য প্রভু পরমেশ্বর আজ তোমাদের আশীর্বাদ করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন মোশি বলল, “আজ থেকে প্রভু তোমাদের তাঁর সেবার জন্য উৎসর্গ করেছেন এবং আজ তিনি তোমাদের আশীর্বাদ করেছেন কারণ তোমরা প্রত্যেকে তোমাদের পুত্রদের এবং ভাইদের বিরুদ্ধে ঝগড়া করেছ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ মোশি বলেছিলেন, “আজ তোমরা প্রত্যেক জন নিজেদের ছেলে ও ভাইয়ের বিপক্ষ হয়ে সদাপ্রভুর উদ্দেশ্যে নিজেদের হস্তপূরণ কর, তাতে তিনি এই দিনের তোমাদেরকে আশীর্বাদ করবেন।”