Exodus 32:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সমস্ত লোক তাদের কান থেকে সোনার সমস্ত কুণ্ডল খুলে হারুনের কাছে আনলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব সব লোকজন তাদের সোনার কানের দুল খুলে ফেলল ও হারোণের কাছে এনে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সমস্ত লোক তাহাদের কর্ণ হইতে সুবর্ণ কুণ্ডল সকল খুলিয়া হারোণের নিকটে আনিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সমস্ত লোক তাহাদের কর্ণ হইতে সুবর্ণ কুণ্ডল সকল খুলিয়া হারোণের নিকটে আনিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে সকলে তাদের কানের গহনা খুলে এনে হারোণকে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে সকলে তাদের কানের গহনা খুলে এনে হারুনকে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা সকলেই তখন সোনার মাকড়িগুলো খুলে হারোণের কাছে নিয়ে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং সবাই তাদের স্ত্রী, পুত্র ও কন্যাদের কানের দুল এনে হারোণকে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সমস্ত লোক তাদের কান থেকে সোনা খুলে হারোণের কাছে আনল।