Exodus 33:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মানুষ যেমন তার বন্ধুর সঙ্গে আলাপ করে, তেমনি মাবুদ মূসার সঙ্গে সামনা সামনি আলাপ করতেন। পরে মূসা শিবিরে ফিরে আসতেন কিন্তু নূনের পুত্র ইউসা নামে তাঁর যুব পরিচারক তাঁবুর মধ্য থেকে বাইরে যেতেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একজন বন্ধু যেভাবে তার বন্ধুর সাথে কথা বলে, সদাপ্রভুও মোশির সাথে সেভাবে মুখোমুখি কথা বলতেন। পরে মোশি নিজের তাঁবুতে ফিরে আসতেন, কিন্তু নূনের ছেলে যিহোশূয়—তাঁর তরুণ সহায়ক, সেই তাঁবু ত্যাগ করতেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মনুষ্য যেমন মিত্রের সহিত আলাপ করে, তদ্রূপ সদাপ্রভু মোশির সহিত সম্মুখাসম্মুখি হইয়া আলাপ করিতেন। পরে মোশি শিবিরে ফিরিয়া আসিতেন, কিন্তু নূনের পুত্র যিহোশূয় নামে তাঁহার যুব পরিচারক তাম্বুর মধ্য হইতে বাহিরে যাইতেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মনুষ্য যেমন তাহার বন্ধুর সহিত আলাপ করে, তদ্রূপ সদাপ্রভু মোশির সহিত সম্মুখাসম্মুখি হইয়া আলাপ করিতেন। পরে মোশি শিবিরে ফিরিয়া আসিতেন, কিন্তু নূনের পুত্র যিহোশূয় নামে তাঁহার যুব পরিচারক তাম্বুর মধ্য হইতে বাহিরে যাইতেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মানুষ যেমন মুখোমুখি হয়ে বন্ধুর সংগে কথা বলে সদাপ্রভু ঠিক তেমনি করেই মোশির সংগে কথা বলতেন। পরে মোশি ইস্রায়েলীয়দের ছাউনিতে ফিরে যেতেন কিন্তু নূনের ছেলে যিহোশূয় মিলন-তাম্বু ছেড়ে যেতেন না। যিহোশূয় নামে এই যুবকটি ছিলেন মোশির সাহায্যকারী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানুষ যেমন মুখোমুখি হয়ে বন্ধুর সংগে কথা বলে মাবুদ ঠিক তেমনি করেই মূসার সংগে কথা বলতেন। পরে মূসা বনি-ইসরাইলদের ছাউনিতে ফিরে যেতেন কিন্তু নূনের ছেলে ইউসা মিলন-তাম্বু ছেড়ে যেতেন না। ইউসা নামে এই যুবকটি ছিলেন মূসার সাহায্যকারী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্ধুর সঙ্গে লোকে যেভাবে কথা বলে সেইভাবে প্রভু পরমেশ্বর মোশির সঙ্গে মুখোমুখি হয়ে কথা বলতেন। তারপর মোশি ছাউনিতে ফিরে আসতেন। কিন্তু তাঁর তরুণ সহকরী নূনের পুত্র যিহোশূয় সম্মিলন শিবির ছেড়ে বাইরে যেতেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এভাবেই প্রভু মোশির সঙ্গে মুখোমুখি কথা বলত| প্রভু বন্ধুর মতো মোশির সঙ্গে কথা বলতেন| প্রভুর সঙ্গে কথা শেষ করার পর মোশি শিবিরে ফিরে যেত কিন্তু মোশির পরিচারক (দাস), নূনের পুত্র যিহোশূয় তাঁবুর বাইরে বেরোত না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মানুষ যেমন বন্ধুর সঙ্গে আলাপ করে, সেইভাবে সদাপ্রভু মোশির সঙ্গে সামনা সামনি হয়ে আলাপ করতেন। পরে মোশি শিবিরে ফিরে আসতেন, কিন্তু নূনের ছেলে যিহোশূয় নামে তাঁর যুবক পরিচারক তাঁবুর মধ্যে থেকে বাইরে যেতেন না।