Exodus 33:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই অশুভ কথা শুনে লোকেরা শোক করলো, কেউ অলঙ্কার পরলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেরা যখন এই অসুখকর কথা শুনল, তখন তারা দুঃখ প্রকাশ করল এবং কেউই কোনও অলংকার পরল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই অশুভ বাক্য শুনিয়া লোকেরা শোক করিল, কেহ গাত্রে আভরণ পরিধান করিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই অশুভ বাক্য শুনিয়া লোকেরা শোক করিল, কেহ গাত্রে আভরণ পরিধান করিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বিপদের কথা শুনে লোকেরা কান্নাকাটি করতে লাগল। তারা কেউ আর কোন গহনাগাঁটি পরল না,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বিপদের কথা শুনে লোকেরা কান্নাকাটি করতে লাগল। তারা কেউ আর কোন গহনাগাঁটি পরল না,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা এই দুঃসংবাদ শুনে বিলাপ করতে লাগল। তারা কেউ অলঙ্কার পরলো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই দুঃসংবাদ শোনার পর লোকরা ভীষন হতাশ হয়ে পড়ল এবং তারা মণিমাণিক্য ব্যবহার করা বন্ধ করে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই অশুভ বাক্য শুনে লোকেরা শোক করল, কেউ গায়ে কোনো গয়না পরল না।