Exodus 33:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বনি-ইসরাইলরা হোরেব পর্বত পর্যন্ত যাত্রাপথে নিজ নিজ সমস্ত গহনা খুলে ফেলল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব হোরেব পর্বতে ইস্রায়েলীরা তাদের গা থেকে অলংকারগুলি খুলে ফেলেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইস্রায়েল-সন্তানগণ হোরেব পর্ব্বত অবধি যাত্রাপথে আপন আপন সমস্ত আভরণ দূর করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইস্র্রায়েল-সন্তানগণ হোরেব পর্বত অবধি যাত্রাপথে আপন আপন সমস্ত আভরণ দূর করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই ইস্রায়েলীয়েরা হোরেব পাহাড়েই তাদের গহনাগাঁটি খুলে ফেলল; তারা আর কখনও তা পরে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই বনি-ইসরাইলরা তুর পাহাড়েই তাদের গহনাগাঁটি খুলে ফেলল; তারা আর কখনও তা পরে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই ইসরায়েলীরা তাদের সমস্ত অলঙ্কার খুলে ফেলল। হোরেব পর্বত ছেড়ে যাওয়ার পর তারা আর সেগুলি পরলো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং ইস্রায়েলবাসীরা হোরেব পর্বত থেকে তাদের যাত্রাপথে নিজেদের অলঙ্কারাদি খুলে ফেলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইস্রায়েল সন্তানরা হোরেব পর্বত থেকে যাত্রাপথে নিজেদের সমস্ত গয়না দূর করল।