Exodus 33:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মূসা তাঁবুতে প্রবেশ করলে পর মেঘস্তম্ভ নেমে তাঁবুর দ্বারে অবস্থিতি করতো এবং মাবুদ মূসার সঙ্গে আলাপ করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি যেই না সেই তাঁবুর ভিতরে প্রবেশ করতেন, মেঘস্তম্ভ নেমে আসত ও যতক্ষণ সদাপ্রভু মোশির সাথে কথা বলতেন, ততক্ষণ তা সেই প্রবেশদ্বারে অবস্থান করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মোশি তাম্বুতে প্রবেশ করিলে পর মেঘস্তম্ভ নামিয়া তাম্বুর দ্বারে অবস্থিতি করিত, এবং [সদাপ্রভু] মোশির সহিত আলাপ করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মোশি তাম্বুতে প্রবেশ করিলে পর মেঘস্তম্ভ নামিয়া তাম্বুর দ্বারে অবস্থিতি করিত, এবং [সদাপ্রভু] মোশির সহিত আলাপ করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি সেই তাম্বুতে ঢুকবার পর মেঘের থামটি নেমে আসত এবং সদাপ্রভু যতক্ষণ মোশির সংগে কথা বলতেন ততক্ষণ পর্যন্ত তা তাম্বুর দরজার কাছে থাকত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা সেই তাম্বুতে ঢুকবার পর মেঘের থামটি নেমে আসত এবং মাবুদ যতক্ষণ মূসার সংগে কথা বলতেন ততক্ষণ পর্যন্ত তা তাম্বুর দরজার কাছে থাকত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি শিবিরে প্রবেশ করলে এক মেঘস্তম্ভ নেমে এসে শিবিরের দ্বারে অবস্থান করত। তখন প্রভু পরমেশ্বর মোশির সঙ্গে কথা বলতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি যখনই ঐ সমাগম তাঁবুতে প্রবেশ করতো তখনই তাঁবুর দরজায় মেঘস্তম্ভ নেমে আসত এবং প্রভু তখন মোশির সঙ্গে কথা বলতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মোশি তাঁবুতে প্রবেশ করার পর মেঘস্তম্ভ নেমে তাঁবুর দরজায় অবস্থান করত এবং সদাপ্রভু মোশির সঙ্গে আলাপ করতেন।