Exodus 34:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আজ আমি তোমাকে যা হুকুম করি, তাতে মনোযোগ দাও; দেখ, আমি আমোরীয়, কেনানীয়, হিট্টিয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়কে তোমার সম্মুখ থেকে তাড়িয়ে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আজ আমি তোমাকে যে আদেশ দিচ্ছি, তা পালন কোরো। আমি তোমার সামনে থেকে ইমোরীয়, কনানীয়, হিত্তীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়দের তাড়িয়ে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অদ্য আমি তোমাকে যাহা আজ্ঞা করি, তাহাতে মনোযোগ কর; দেখ, আমি ইমোরীয়, কনানীয়, হিত্তীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়কে তোমার সম্মুখ হইতে খেদাইয়া দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অদ্য আমি তোমাকে যাহা আজ্ঞা করি, তাহাতে মনোযোগ কর; দেখ, আমি ইমোরীয়, কনানীয়, হিত্তীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়কে তোমার সম্মুখ হইতে তাড়াইয়া দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আজ আমি তোমাদের যে আদেশ দেব তা তোমরা পালন করবে। ইমোরীয়, কনানীয়, হিত্তীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবুষীয়দের আমি তোমাদের সামনে থেকে তাড়িয়ে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আজ আমি তোমাদের যে হুকুম দেব তা তোমরা পালন করবে। আমোরীয়, কেনানীয়, হিট্টীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবুষীয়দের আমি তোমাদের সামনে থেকে তাড়িয়ে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আজ তোমাকে যে নির্দেশ দেব তা তুমি অবশ্যই পালন করবে। আমি তোমাদের সম্মুখ থেকে ইমোরী, কনানী, হিত্তীয়, পরিষী, হিব্বিয় ও যিরুষীয় প্রভৃতি জাতিসমূহকে বিতাড়িত করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যা আদেশ দিচ্ছি, আজ তা পালন কর তাহলে আমি তোমাদের শত্রুদের তোমাদের দেশ ত্যাগ করতে বাধ্য করব| আমি ইমোরীয়, কনানীয়, হিত্তীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়দের বিতাড়ন করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আজ আমি তোমাকে যা আদেশ করি, তা মান্য কর; দেখ, আমি ইমোরীয়, কনানীয়, হিত্তীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়কে তোমার সামনে থেকে দূর করে দেব।