Exodus 34:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কি জানি, তুমি সেই দেশবাসী লোকদের সঙ্গে সম্বন্ধ স্থাপন করবে; তা করলে যে সময়ে তারা নিজের দেবতাদের পিছনে চলে জেনা করে ও নিজের দেবতাদের কাছে কোরবানী করে, সেই সময়ে কেউ তোমাকে ডাকলে তুমি তার কোরবানীর জিনিস খাবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সাবধান, সেই দেশে বসবাসকারী লোকদের সঙ্গে চুক্তি কোরো না; কারণ তারা যখন তাদের দেবতাদের কাছে বেশ্যাবৃত্তি করবে ও তাদের উদ্দেশে বলি উৎসর্গ করবে, তখন তারা তোমাকে আমন্ত্রণ জানাবে ও তুমি তাদের বলি দেওয়া প্রসাদ খেয়ে ফেলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কি জানি, তুমি তদ্দেশনিবাসী লোকদের সহিত নিয়ম করিবে; করিলে যে সময়ে তাহারা নিজ দেবগণের অনুগমনে ব্যভিচার করে, ও নিজ দেবগণের কাছে বলিদান করে, সে সময়ে কেহ তোমাকে ডাকিলে তুমি তাহার বলিদ্রব্য খাইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কি জানি, তুমি তদ্দেশ-নিবাসী লোকদের সহিত নিয়ম করিবে; করিলে যে সময়ে তাহারা নিজ দেবগণের অনুগমনে ব্যভিচার করে, ও নিজ দেবগণের কাছে বলিদান করে, সেই সময়ে কেহ তোমাকে ডাকিলে তুমি তাহার বলিদ্রব্য খাইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যারা সেই দেশে বাস করে তাদের সংগে কোন চুক্তি করবে না, কারণ তারা যখন অসতীর মনোভাব নিয়ে তাদের দেবতার পূজায় নিজেদের তুলে দেবে আর তাদের উদ্দেশে পশু বলি দেবে তখন তারা তোমাদের নিমন্ত্রণ করবে আর তোমরা তাদের বলি দেওয়া মাংস খাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যারা সেই দেশে বাস করে তাদের সংগে কোন চুক্তি করবে না, কারণ তারা যখন অসতীর মনোভাব নিয়ে তাদের দেব-দেবীর পূজায় নিজেদের তুলে দেবে আর তাদের উদ্দেশে পশু-বলি দেবে তখন তারা তোমাদের দাওয়াত করবে আর তোমরা তাদের বলি-দেওয়া গোশ্‌ত খাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাবধান, তোমরা সে দেশের অধিবাসীদের সঙ্গে কোন সম্পর্ক স্থাপন করবে না। কারণ তারা যখন তাদের দেবতাদের পূজা করবে ও তাদের উদ্দেশে বলি উৎসর্গ করবে। তখন তাদের কেউ হয়তো তোমাদের এই অনাচার ও প্রসাদ গ্রহণে বাধ্য করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ঐ দেশের লোকদের সঙ্গে কোনও চুক্তি না করার ব্যাপারে সাবধান থেকো| কারণ তোমরা তাদের দেবতাদের পূজো করে এবং তাদের নৈবেদ্য উৎসর্গ করে ব্যভিচার করবে| তারা তাদের নৈবেদ্য ভক্ষণ করতে তোমাদের নিমন্ত্রণ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি সেখানকার অধিবাসীদের সঙ্গে নিয়ম করবে না; তারা ব্যভিচার করে এবং তারা নিজেদের দেবতাদের অনুগামী হয়ে নিজের দেবতাদের কাছে বলিদান করে এবং তারা তোমাকে বলির দ্রব্য খাওয়াবার জন্য তোমাকে আমন্ত্রণ জানাবে;