Exodus 34:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি খামিহীন রুটির উৎসব পালন করবে। আবীব মাসের যে নির্ধারিত সময়ে যেরকম করতে তোমাকে হুকুম করেছি, সেভাবে তুমি সেই সাত দিন খামিহীন রুটি খাবে, কেননা সেই আবীব মাসে তুমি মিসর দেশ থেকে বের হয়ে এসেছিলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“খামিরবিহীন রুটির উৎসব পালন কোরো। তোমাকে দেওয়া আদেশানুসারে, সাত দিন খামিরবিহীন রুটি খেয়ো। আবীব মাসের নির্দিষ্ট সময়ে এরকম কোরো, কারণ সেই মাসেই তুমি মিশর থেকে বের হয়ে এসেছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তাড়ীশূন্য রুটীর উৎসব পালন করিবে। আবীব মাসের যে নিরূপিত সময়ে যেরূপ করিতে তোমাকে আজ্ঞা করিয়াছি, সেইরূপে তুমি সেই সাত দিন তাড়ীশূন্য রুটী খাইবে, কেননা সেই আবীব মাসে তুমি মিসর দেশ হইতে বাহির হইয়া আসিয়াছিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাড়ীশুন্য রুটির উৎসব পালন করিবে। আবীব মাসের যে নিরূপিত সময়ে যেরূপ করিতে তোমাকে আজ্ঞা করিয়াছি, সেইরূপে তুমি সেই সাত দিন তাড়ীশুন্য রুটি খাইবে, কেননা সেই আবীব মাসে তুমি মিসর দেশ হইতে বাহির হইয়া আসিয়াছিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা খামিহীন রুটির পর্ব পালন করবে। আমি তোমাদের যেমন আদেশ দিয়েছি সেইমতই তোমরা সাত দিন খামিহীন রুটি খাবে। আবীব মাসের নির্দিষ্ট সময়ে তোমরা এই পর্ব পালন করবে, কারণ ঐ মাসেই তোমরা মিসর দেশ থেকে বের হয়ে এসেছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা খামিহীন রুটির ঈদ পালন করবে। আমি তোমাদের যেমন হুকুম দিয়েছি সেইমতই তোমরা সাত দিন খামিহীন রুটি খাবে। আবীব মাসের নির্দিষ্ট সময়ে তোমরা এই ঈদ পালন করবে, কারণ ঐ মাসেই তোমরা মিসর দেশ থেকে বের হয়ে এসেছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা খামিরবিহীন রুটির পর্ব পালন করবে। আমার নির্দেশমত তোমরা আবিব মাসের নির্দিষ্ট সময়ে সাতদিন খামিরবিহীন রুটি খাবে, কারণ আবিব মাসেই তোমরা মিশর ছেড়ে বেরিয়ে এসেছিলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“খামিরবিহীন রুটির উৎসব পালন করবে| আমি তোমাদের যেমন আদেশ দিয়েছিলাম সেই মতো সাতদিন ধরে খামিরবিহীন রুটি খাবে| তোমরা এটা আবীব মাসে করবে কারণ ঐ মাসে তোমরা মিশর ছেড়ে বেরিয়ে এসেছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি খামির বিহীন রুটির উৎসব পালন করবে। আবীব মাসের যে নির্ধারিত দিনের যেরকম করতে আদেশ করেছি, সেই রকম তুমি সেই সাত দিন খামির বিহীন রুটি খাবে, কারণ সেই আবীব মাসে তুমি মিশর দেশ থেকে বের হয়ে এসেছিলে।