Exodus 34:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রথমজাত সমস্ত পুত্র সন্তান এবং গোমেষাদি পালের মধ্যে প্রথমজাত সমস্ত পুরুষ পশু আমার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“প্রত্যেকটি গর্ভের প্রথম সন্তানটি আমার, এবং তোমার গৃহপালিত পশুপালের প্রথমজাত সব মদ্দাও আমার, তা সে গোপাল বা মেষপাল, যাই হোক না কেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গর্ভ উন্মোচক সকলে এবং গোমেষাদি পালের মধ্যে প্রথমজাত পুংপশু সকল আমার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গর্ভ উম্মোচক সকল পুত্র সন্তান এবং গোমেষাদি পালের মধ্যে প্রথমজাত পুংপশু সকল আমার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“গর্ভের প্রত্যেকটি প্রথম পুরুষ সন্তান আমার। এমন কি, তোমাদের সমস্ত পশুপালের প্রত্যেকটি পুরুষ বাচ্চাও আমার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“গর্ভের প্রত্যেকটি প্রথম পুরুষ সন্তান আমার। এমন কি, তোমাদের সমস্ত পশুপালের প্রত্যেকটি পুরুষ বাচ্চাও আমার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রথম গর্ভজাত সমস্ত সন্তান আমার হবে। তোমাদের গো মেষাদির প্রথম গর্ভজাত প্রত্যেকটি পুংশাবক আমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কোনও নারীর প্রথম গর্ভজাত পুত্র সন্তান হবে আমার| এমনকি গবাদি পশুর অথবা মেষের প্রথমজাত পুরুষশাবকও আমার অধিকারভুক্ত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রথমজাত সবাই এবং গরু, ভেড়ার পালের মধ্যে প্রথমজাত পুরুষ পশু সমস্তই আমার।