Exodus 34:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি খুব ভোরে প্রস্তুত হয়ো, খুব ভোরে তুর পর্বতে উঠে এসো ও সেখানে পর্বতের চূড়ায় আমার কাছে উপস্থিত হয়ো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সকালবেলায় তৈরি থেকো, ও পরে সীনয় পর্বতে উঠে এসো। সেই পর্বতের চূড়ায় সেখানে আমার কাছে উপস্থিত হোয়ো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি প্রাতঃকালে প্রস্তুত হইও, প্রাতঃকালে সীনয় পর্ব্বতে উঠিয়া আসিও, ও তথায় পর্ব্বতশৃঙ্গে আমার নিকটে উপস্থিত হইও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি প্রাতঃকালে প্রস্তুত হইও, প্রাতঃকালে সীনয় পর্বতে উঠিয়া আসিও, ও তথায় পর্বতশৃঙ্গে আমার নিকটে উপস্থিত হইও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সকালবেলা প্রস্তুত হয়ে তুমি সিনাই পাহাড়ে উঠবে। সেখানে পাহাড়ের চূড়ায় তুমি আমার সামনে উপস্থিত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সকালবেলা প্রস্তুত হয়ে তুমি তুর পাহাড়ে উঠবে। সেখানে পাহাড়ের চূড়ায় তুমি আমার সামনে উপস্থিত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আগামীকাল ভোরে তুমি প্রস্তুত হয়ে সিনাই পাহাড়ের চূড়ায় উঠে আমার সঙ্গে সাক্ষাৎ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কাল সকালে প্রস্তুত হয়ে নিও এবং আমার সঙ্গে দেখা করবার জন্য সীনয় পর্বতের চূড়ায় এসো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি সকালে প্রস্তুত হও, সকালে সীনয় পর্বতে উঠে আসবে ও সেখানে পর্বতের চূড়ায় আমার কাছে উপস্থিত হও।