Exodus 34:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রথমজাত গাধার পরিবর্তে তুমি ভেড়ার বাচ্চা দিয়ে তাকে মুক্ত করবে; যদি মুক্ত না কর তবে তার গলা ভেঙ্গে দেবে। তোমার প্রথমজাত পুত্রদেরকে তুমি মুক্ত করবে। আর কেউ শুন্য হাতে আমার সম্মুখে উপস্থিত হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রথমজাত গাধাকে এক মেষশাবক দিয়ে মুক্ত কোরো, কিন্তু যদি তা মুক্ত না করো, তবে সেটির ঘাড় ভেঙে দিয়ো। তোমার সব প্রথমজাত ছেলেকে মুক্ত কোরো। “কেউ যেন খালি হাতে আমার সামনে উপস্থিত না হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রথমজাত গর্দ্দভের পরিবর্ত্তে তুমি মেষের বৎস দিয়া তাহাকে মুক্ত করিবে; যদি মুক্ত না কর, তবে তাহার গলা ভাঙ্গিবে। তোমার প্রথমজাত পুত্র সকলকে তুমি মুক্ত করিবে। আর কেহ রিক্তহস্তে আমার সম্মুখে উপস্থিত হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রথমজাত গর্দভের পরিবর্তে তুমি মেষবৎস দিয়া তাহাকে মুক্ত করিবে; যদি মুক্ত না কর, তবে তাহার গলা ভাঙ্গিবে। তোমার প্রথমজাত পুত্র সকলকে তুমি মুক্ত করিবে। আর কেহ রিক্তহস্তে আমার সম্মুখে উপস্থিত হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে গাধার প্রথম পুরুষ বাচ্চার বদলে একটা ভেড়ার বাচ্চা দিয়ে গাধার বাচ্চাটাকে ছাড়িয়ে নেবে। সেই বাচ্চাটাকে যদি ছাড়িয়ে নেওয়া না যায় তবে তার ঘাড় ভেংগে দিতে হবে। তোমাদের প্রত্যেকটি প্রথম ছেলেকেও ছাড়িয়ে নিতে হবে। “পর্বের সময়ে কেউ যেন খালি হাতে আমার কাছে না আসে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে গাধার প্রথম পুরুষ বাচ্চার বদলে একটা ভেড়ার বাচ্চা দিয়ে গাধার বাচ্চাটাকে ছাড়িয়ে নেবে। সেই বাচ্চাটাকে যদি ছাড়িয়ে নেওয়া না যায় তবে তার ঘাড় ভেংগে দিতে হবে। তোমাদের প্রত্যেকটি প্রথম ছেলেকেও ছাড়িয়ে নিতে হবে। “ঈদের সময়ে কেউ যেন খালি হাতে আমার কাছে না আসে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবে তোমরা প্রথম গর্ভজাত গর্দভশাবককে মেষ শাবকের বিনিময়ে মুক্ত করতে পারবে। যদি তোমরা সেটি মুক্ত না কর তাহলে সেটির ঘাড় ভেঙ্গে ফেলবে। প্রথম গর্ভজাত পুত্রসন্তানদের তোমরা অবশ্যই মুক্ত করবে। তোমরা কেউ শূন্যহস্তে আমার কাছে আসবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যদি গাধার প্রথমজাত পুরুষশাবককে রাখতে চাও, তবে তোমরা একটি মেষশাবকের বিনিময়ে তা রাখতে পারো| কিন্তু তোমরা যদি ঐ গাধার শাবকটিকে একটি মেষের বিনিময়ে না কেনো তাহলে তোমাদের ঐ গাধার ঘাড় মটকাতে হবে| তোমাদের সমস্ত প্রথমজাত পুত্র সন্তানদের আমার কাছে থেকে ফেরৎ নিতে হবে| কিন্তু কোনও লোকই উপহার ছাড়া আমার কাছে আসবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রথমজাত গাধার পরিবর্তে তুমি ভেড়ার বাচ্চা দিয়ে তাকে মুক্ত করবে; যদি মুক্ত না কর, তবে তার ঘাড় ভাঙ্গবে। তোমার প্রথমজাত সব ছেলেগুলিকে তুমি মুক্ত করবে। আর কেউ খালি হাতে আমার সামনে আসবে না।