Exodus 34:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি সাত সপ্তাহের উৎসব, অর্থাৎ কাটা গমের প্রথমে পাকা ফলের উৎসব এবং বছরের শেষভাগে ফলসংগ্রহের উৎসব পালন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কাটা গমের অগ্রিমাংশ নিয়ে সাত সপ্তাহের উৎসব, এবং বছর ঘুরে এলে ফল সংগ্রহের উৎসবও পালন কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি সাত সপ্তাহের উৎসব, অর্থাৎ কাটা গোমের আশুপক্ব ফলের উৎসব, এবং বৎসরের শেষভাগে ফলসংগ্রহের উৎসব পালন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি সাত সপ্তাহের উৎসব, অর্থাৎ কাটা গমের আশুপক্ব ফলের উৎসব, এবং বৎসরের শেষভাগে ফলসংগ্রহের উৎসব পালন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গম কাটবার সময়ে প্রথমে কাটা গম দিয়ে সাত সপ্তাহের পর্ব পালন করবে আর কৃষিকাজের শেষ মাসে পালন করবে ফসল মজুদের পর্ব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গম কাটবার সময়ে প্রথমে কাটা গম দিয়ে সাত সপ্তাহের ঈদ পালন করবে আর কৃষিকাজের শেষ মাসে পালন করবে ফসল মজুদের ঈদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা সাত সপ্তাহের উৎসব অর্থাৎ গমের ফসল পাকার সময় শস্যোৎসব এবং বছরের শেষে ফসল কাটার উৎসব পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সাত সপ্তাহের উৎসব পালন করবে| গম কাটার পর প্রথম কাটা ফসলের দানাগুলো এই উৎসবের জন্য ব্যবহার করবে এবং বছরের শেষে ফসল কাটার উৎসব পালন করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি সাত সপ্তাহের উৎসব, অর্থাৎ কাটা গমের প্রথম ফলের উৎসব এবং বছরের শেষভাগে ফল সংগ্রহের উৎসব পালন করবে।