Exodus 34:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বছরের মধ্যে তিন বার তোমাদের সমস্ত পুরুষ মানুষ ইসরাইলের আল্লাহ্‌ সার্বভৌম মাবুদের সাক্ষাতে উপস্থিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বছরে তিনবার তোমাদের সব পুরুষকে ইস্রায়েলের ঈশ্বর, সার্বভৌম সদাপ্রভুর সামনে উপস্থিত হতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বৎসরের মধ্যে তিন বার তোমাদের সমস্ত পুরুষলোক ইস্রায়েলের ঈশ্বর প্রভু সদাপ্রভুর সাক্ষাতে উপস্থিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বৎসরের মধ্যে তিন বার তোমাদের সমস্ত পুরুষলোক ইস্রায়েলের ঈশ্বর প্রভু সদাপ্রভুর সাক্ষাতে উপস্থিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বছরে তিনবার তোমাদের সব পুরুষদের প্রভু সদাপ্রভুর সামনে উপস্থিত হতে হবে। তিনিই ইস্রায়েলীয়দের ঈশ্বর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বছরে তিনবার তোমাদের সব পুরুষদের আল্লাহ্‌ মালিকের সামনে উপস্থিত হতে হবে। তিনিই বনি-ইসরাইলদের আল্লাহ্‌।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের মধ্যে যারা পুরুষ তাদের সকলকেই বছরে তিনবার তোমাদের অধিপতি ইসরায়েলীদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপাসনার জন্য মন্দিরে উপস্থিত হতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“বছরে তিনবার তোমাদের সমস্ত লোক সর্বশক্তিমান প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের সামনে উপস্থিত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বছরের মধ্যে তিনবার তোমাদের সমস্ত পুরুষ ইস্রায়েলের ঈশ্বর প্রভু সদাপ্রভুর সামনে উপস্থিত হবে।