Exodus 34:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমি তোমার সম্মুখ থেকে জাতিদেরকে, দূর করে দেব ও তোমার সীমা বাড়িয়ে দেব এবং তুমি বছরের মধ্যে তিনবার তোমার আল্লাহ্‌ মাবুদের সম্মুখে উপস্থিত হবার জন্য গমন করলে তোমার ভূমিতে কেউ লোভ করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমার সামনে থেকে জাতিদের তাড়িয়ে দেব এবং তোমার এলাকা সম্প্রসারিত করব, এবং তুমি যখন বছরে তিনবার তোমার ঈশ্বর সদাপ্রভুর সামনে উপস্থিত হতে যাবে, তখন কেউ তোমার জমিজায়গার উপর লোভ করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমি তোমার সম্মুখ হইতে জাতিগণকে দূর করিয়া দিব, ও তোমার সীমা বিস্তার করিব, এবং তুমি বৎসরের মধ্যে তিন বার আপন ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে উপস্থিত হইবার জন্য গমন করিলে তোমার ভূমিতে কেহ লোভ করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমি তোমার সম্মুখ হইতে জাতিগণকে দূর করিয়া দিব, ও তোমার সীমা বিস্তার করিব, এবং তুমি বৎসরের মধ্যে তিন বার আপন ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে উপস্থিত হইবার জন্য গমন করিলে তোমার ভূমিতে কেহ লোভ করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেশের ভিতরকার সব জাতিকেই আমি তোমাদের সামনে থেকে তাড়িয়ে দেব এবং তোমাদের দেশের সীমানা বাড়িয়ে দেব। বছরে তিনবার করে যখন তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে উপস্থিত হবার জন্য যাবে তখন কেউ তোমাদের জায়গা-জমির উপর লোভ করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেশের ভিতরকার সব জাতিকেই আমি তোমাদের সামনে থেকে তাড়িয়ে দেব এবং তোমাদের দেশের সীমানা বাড়িয়ে দেব। বছরে তিনবার করে যখন তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্‌র সামনে উপস্থিত হবার জন্য যাবে তখন কেউ তোমাদের জায়গা-জমির উপর লোভ করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের সামনে থেকে সমস্ত জাতিকে আমি বিতাড়িত করব এবং তোমাদের দেশের সীমা প্রসারিত করব। ফলে তোমরা যখন বছরে তিনবার আমার উপাসনার জন্য মন্দিরে যাবে, তখন কেউ তোমাদের দেশ গ্রাস করতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা যখন তোমাদের দেশে যাবে তখন আমি তোমাদের শত্রুদের সেখান থেকে বিতাড়িত করতে বাধ্য করব| আমি তোমাদের দেশের সীমা বিস্তার করে দেব যাতে তোমরা আরও বেশী জমি পাও| তোমাদের অবশ্যই প্রতি বছরে তিনবার প্রভু, তোমাদের ঈশ্বরের সামনে যেতে হবে| এবং তখন কেউ তোমাদের দেশ অধিকার করার চেষ্টা করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি তোমার সামনে থেকে জাতিদেরকে দূর করে দেব ও তোমার সীমানা বিস্তার করব এবং তুমি বছরের মধ্যে তিন বার তোমার ঈশ্বর সদাপ্রভুর সামনে উপস্থিত হবার জন্য গেলে তোমার জমিতে কেউ লোভ করবে না।