Exodus 34:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমার কোরবানীর রক্ত খামিযুক্ত খাদ্যের সঙ্গে কোরবানী করবে না ও ঈদুল ফেসাখের উৎসবের কোরবানীর জিনিস সকাল পর্যন্ত রাখা যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“খামিরযুক্ত কোনো কিছু সমেত আমার উদ্দেশে বলির রক্ত উৎসর্গ কোরো না, এবং নিস্তারপর্বীয় উৎসবের কোনও নৈবেদ্য সকাল পর্যন্ত পড়ে থাকতে দিয়ো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমার বলির রক্ত তাড়ীযুক্ত ভক্ষ্যের সহিত উৎসর্গ করিবে না, ও নিস্তারপর্ব্বীয় উৎসবের বলিদ্রব্য প্রাতঃকাল পর্য্যন্ত রাখা যাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমার বলির রক্ত তাড়ীযুক্ত ভক্ষ্যের সহিত উৎসর্গ করিবে না, ও নিস্তারপর্বীয় উৎসবের বলিদ্রব্য প্রাতঃকাল পর্যন্ত রাখা যাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যখন তোমরা আমার উদ্দেশে পশুর রক্ত উৎসর্গ করবে তখন তার সংগে যেন খামি দেওয়া কোন কিছু উৎসর্গ করা না হয়। উদ্ধার-পর্বের উৎসর্গ-করা কোন কিছুই সকাল পর্যন্ত যেন পড়ে না থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যখন তোমরা আমার উদ্দেশে পশুর রক্ত কোরবানী দেবে তখন তার সংগে যেন খামি-দেওয়া কোন কিছু কোরবানী করা না হয়। উদ্ধার-ঈদের কোরবানী-দেওয়া কোন কিছুই সকাল পর্যন্ত যেন পড়ে না থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার উদ্দেশে প্রদত্ত বলির রক্তের সঙ্গে তোমরা খামির মিশ্রিত কোন ভোগ নিবেদন করবে না। তারণোৎসবের বলির মাংস তোমরা পরের দিন সকাল পর্যন্ত অবশিষ্ট রাখবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যখন তোমরা আমাকে নৈবেদ্য হিসাবে রক্ত উৎসর্গ করবে তখন তার সঙ্গে খামির দেবে না| “নিস্তারপর্বে উৎসর্গীকৃত মাংস পরদিন সকাল পর্যন্ত রাখা উচিৎ‌ হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আমার বলির রক্ত খামিরযুক্ত খাদ্যের সঙ্গে উৎসর্গ করবে না ও নিস্তারপর্ব্বের উৎসবের বলিদ্রব্য সকাল পর্যন্ত রাখা যাবে না।