Exodus 34:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি নিজের ভূমির প্রথমে পাকা ফলের অগ্রিমাংশ তোমার আল্লাহ্ মাবুদের গৃহে আনবে। তুমি ছাগলের বাচ্চাকে তার মায়ের দুধে সিদ্ধ করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমার জমির সেরা প্রথম ফলটি তোমার ঈশ্বর সদাপ্রভুর গৃহে নিয়ে এসো। “ছাগ-শিশুকে তার মায়ের দুধে রান্না কোরো না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি নিজ ভূমির আশুপক্ব ফলের অগ্রিমাংশ আপন ঈশ্বর সদাপ্রভুর গৃহে আনিবে। তুমি ছাগবৎসকে তাহার মাতার দুগ্ধে সিদ্ধ করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি নিজ ভূমির আশুপক্ব ফলের অগ্রিমাংশ আপন ঈশ্বর সদাপ্রভুর গৃহে আনিবে। তুমি ছাগবৎসকে তাহার মাতার দুগ্ধে সিদ্ধ করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের ক্ষেত থেকে কেটে আনা প্রথম ফসলের সবচেয়ে ভাল অংশটা তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর ঘরে নিয়ে যাবে। “ছাগলের বাচ্চার মাংস তার মায়ের দুধে রান্না করবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের ক্ষেত থেকে কেটে আনা প্রথম ফসলের সবচেয়ে ভাল অংশটা তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্র ঘরে নিয়ে যাবে। “ছাগলের বাচ্চার গোশ্ত তার মায়ের দুধে রান্না করবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের ক্ষেতের প্রথম ফসলের সেরা অংশ তোমাদের ঈশ্বর প্রভু পরমেশ্বরের মন্দিরে নিয়ে আসবে। তোমরা ছাগশিশুর মাংস তার মায়ের দুধে পাক করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমাদের ক্ষেতের প্রথম ফসল প্রভুকে দেবে| ঐ ফসল প্রভু, তোমাদের ঈশ্বরের গৃহে নিয়ে আসবে| “কখনও কোনও ছাগশিশুকে তার মায়ের দুধ দিয়ে রান্না করবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি নিজের জমির প্রথম ফলের অগ্রিমাংশ তোমার ঈশ্বর সদাপ্রভুর গৃহে আনবে। তুমি ছাগলছানাকে তার মায়ের দুধে সিদ্ধ করবে না।”