Exodus 34:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে মূসা চল্লিশ দিন আর চল্লিশ রাত সেখানে মাবুদের সঙ্গে অবস্থান করলেন, খাদ্য ও পানি গ্রহণ করলেন না; তিনি সেই দু’টি পাথরে উপর নিয়মের কালামগুলো অর্থাৎ দশটি হুকুম লিখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রুটি না খেয়ে ও জলপান না করে মোশি সেখানে চল্লিশ দিন ও চল্লিশ রাত সদাপ্রভুর সাথে ছিলেন। আর সেই ফলকের উপর তিনি নিয়মের সেই কথাগুলি—দশাজ্ঞাটি লিখলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সময়ে মোশি চল্লিশ দিবারাত্র সেখানে সদাপ্রভুর সহিত অবস্থিতি করিলেন, অন্ন ভোজন ও জল পান করিলেন না। আর তিনি সেই দুই প্রস্তরে নিয়মের বাক্যগুলি অর্থাৎ দশ আজ্ঞা লিখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সময়ে মোশি চল্লিশ দিবারাত্র সেখানে সদাপ্রভুর সহিত অবস্থিতি করিলেন, অন্ন ভোজন ও জল পান করিলেন না। তিনি সেই দুইটি প্রস্তরে নিয়মের বাক্যগুলি অর্থাৎ দশ আজ্ঞা লিখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সিনাই পাহাড়ের উপরে মোশি সদাপ্রভুর কাছে চল্লিশ দিন ও চল্লিশ রাত ছিলেন। এই সময়ের মধ্যে তিনি রুটি কিম্বা জল কিছুই খান নি। সদাপ্রভু সেই পাথরের ফলক দু’টির উপর তাঁর ব্যবস্থার কথাগুলো আবার লিখে দিলেন, আর সেগুলোই হল সেই দশ আজ্ঞা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুর পাহাড়ের উপরে মূসা মাবুদের কাছে চল্লিশ দিন ও চল্লিশ রাত ছিলেন। এই সময়ের মধ্যে তিনি রুটি কিংবা পানি কিছুই খান নি। মাবুদ সেই পাথরের ফলক দু’টির উপর তাঁর ব্যবস্থার কথাগুলো আবার লিখে দিলেন, আর সেগুলোই হল সেই দশটি বিশেষ হুকুম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি চল্লিশ দিন ও চল্লিশ রাত সেখানে প্রভু পরমেশ্বরের কাছে থাকলেন। এই সময়ে তিনি কোন খাদ্য বা পানীয় গ্রহণ করেন নি। তিনি ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ স্থাপনের শর্ত স্বরূপ তাঁর নির্দেশ সমূহ অর্থাৎ দশ অনুশাসন সেই প্রস্তর ফলক দুটিতে লিপিবদ্ধ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি সেখানে প্রভুর সঙ্গে 40 দিন ও 40 রাত বাস করেছিল| মোশি 40 দিন কোন কিছু ভোজন করল না বা জল পান করল না| মোশি দুটি পাথরের ফলকের ওপর চুক্তির কথাগুলি লিখেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের মোশি চল্লিশ দিন রাত সেখানে সদাপ্রভুর সঙ্গে থাকলেন, খাবার খেলেন না ও জল পান করলেন না। আর তিনি সেই দুটি পাথরে নিয়মের বাক্যগুলি অর্থাৎ দশ আজ্ঞা লিখলেন।