Exodus 34:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা দু’টি শরীয়ত-ফলক হাতে নিয়ে তুর পর্বত থেকে নামলেন; যখন পর্বত থেকে নামলেন, তখন, মাবুদের সঙ্গে আলাপে তাঁর মুখমণ্ডল যে উজ্জ্বল হয়েছিল, তা মূসা বুঝতে পারলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি যখন বিধিনিয়মের সেই দুটি ফলক হাতে নিয়ে সীনয় পর্বত থেকে নেমে এলেন, তখন তিনি জানতেই পারেননি যে যেহেতু তিনি সদাপ্রভুর সাথে কথা বলেছিলেন তাই তাঁর মুখটি উজ্জ্বল হয়ে উঠেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি দুই সাক্ষ্যপ্রস্তর হস্তে লইয়া সীনয় পর্ব্বত হইতে নামিলেন; যখন পর্ব্বত হইতে নামিলেন, তখন, সদাপ্রভুর সহিত আলাপে তাঁহার মুখের চর্ম্ম যে উজ্জ্বল হইয়াছিল, তাহা মোশি জানিতে পারিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি দুই সাক্ষ্যপ্রস্তর হস্তে লইয়া সীনয় পর্বত হইতে নামিলেন; যখন পর্বত হইতে নামিলেন, তখন, সদাপ্রভুর সহিত আলাপে তাঁহার মুখের চর্ম যে উজ্জ্বল হইয়াছিল, তাহা মোশি জানিতে পারিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি যখন সাক্ষ্য-ফলক দু’টা হাতে নিয়ে সিনাই পাহাড় থেকে নেমে আসলেন তখন তিনি টের পান নি যে, সদাপ্রভুর সংগে কথা বলবার দরুন তাঁর মুখ উজ্জ্বল হয়ে উঠেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা যখন সাক্ষ্য-ফলক দু’টা হাতে নিয়ে তুর পাহাড় থেকে নেমে আসলেন তখন তিনি টের পান নি যে, মাবুদের সংগে কথা বলবার দরুন তাঁর মুখ নূরানী হয়ে উঠেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবশেষে মোশি দশ অনুশাসন সম্বলিত ফলক দুটি হাতে নিয়ে সিনাই পাহাড় থেকে নেমে এলেন। প্রভু পরমেশ্বরের সঙ্গে কথা বলার ফলে মোশির মুখশ্রী প্রদীপ্ত হয়ে উঠেছিল। কিন্তু তিনি সেকথা জানতে পারেন নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর মোশি সীনয় পর্বত থেকে নেমে এল| সে সেই চুক্তি লেখা পাথরের ফলক দুটি বয়ে নিয়ে এল| প্রভুর সঙ্গে কথা বলার পর মোশির মুখ জ্বলজ্বল করছিল| কিন্তু মোশি নিজে তা জানত না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি দুটি সাক্ষ্যপাথর হাতে নিয়ে সীনয় পর্বত থেকে নামলেন; যখন পর্বত থেকে নামলেন, তখন, সদাপ্রভুর সঙ্গে আলাপের দিন তার মুখের চামড়া যে উজ্জ্বল হয়েছিল, তা মোশি জানতে পারলেন না।