Exodus 34:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তোমার সঙ্গে অন্য কোন মানুষ উপরে না আসুক এবং এই পর্বতের কোথাও কোন মানুষ দেখা না যাক, আর গোমেষাদির পালও এই পর্বতের সম্মুখে না চরুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেউ যেন তোমার সাথে না আসে বা সেই পর্বতে কোথাও যেন কাউকে দেখা না যায়; এমনকি সেই পর্বতের সামনে মেষপাল ও পশুপালও যেন না চরে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমার সহিত কোন মনুষ্য উপরে না আইসুক, এবং এই পর্ব্বতে কোথাও কোন মনুষ্য দৃষ্ট না হউক, আর গোমেষাদি পালও এই পর্ব্বতের সম্মুখে না চরুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তোমার সহিত কোন মনুষ্য উপরে না আইসুক, এবং এই পর্বতের কোথাও কোন মনুষ্য দৃষ্ট না হউক, আর গোমেষাদির পালও এই পর্বতের সম্মুখে না চরুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেউ যেন তোমার সংগে না থাকে কিম্বা পাহাড়ের কোনখানে যেন কাউকে দেখা না যায়; এমন কি, পাহাড়ের সামনেও যেন কোন গরু, ছাগল বা ভেড়া ঘাস খেতে না আসে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেউ যেন তোমার সংগে না থাকে কিংবা পাহাড়ের কোনখানে যেন কাউকে দেখা না যায়; এমন কি, পাহাড়ের সামনেও যেন কোন গরু, ছাগল বা ভেড়া ঘাস খেতে না আসে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার সঙ্গে কেউ আসবে না। পাহাড়ের কোথাও যেন কেউ না থাকে এবং পাহাড়গুলিতে যেন গরু ভেড়ার পালও দেখা না যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর কেউ তোমার সঙ্গে আসবে না| অন্য কাউকে যেন পর্বতের কোথাও না দেখা যায়| এমনকি কোনও পশুর দল বা মেষের পালকেও পর্বতের নীচে চরতে দেওয়া যাবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমার সঙ্গে কোনো মানুষ উপরে না আসুক এবং এই পর্বতে কোথাও কোন মানুষ দেখা না যাক, আর পশুপালও এই পর্বতের সামনে না চরুক।”