Exodus 34:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যখন হারুন ও সমস্ত বনি-ইসরাইল মূসাকে দেখতে পেল, তখন দেখ, তাঁর মুখ উজ্জ্বল, আর তারা তাঁর কাছে আসতে ভয় পেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হারোণ ও ইস্রায়েলীরা সবাই যখন মোশিকে দেখেছিল, তখন তাঁর মুখটি উজ্জ্বল দেখাচ্ছিল, এবং তারা তাঁর কাছে আসতে ভয় পেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যখন হারোণ ও সমস্ত ইস্রায়েল-সন্তান মোশিকে দেখিতে পাইল, তখন দেখ, তাঁহার মুখের চর্ম্ম উজ্জ্বল, আর তাহারা তাঁহার নিকটে আসিতে ভীত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যখন হারোণ ও সমস্ত ইস্রায়েল-সন্তান মোশিকে দেখিতে পাইল, তখন দেখ, তাঁহার মুখের চর্ম উজ্জ্বল, আর তাহারা তাঁহার নিকটে আসিতে ভীত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হারোণ ও সমস্ত ইস্রায়েলীয়েরা মোশির এই উজ্জ্বল মুখ দেখে তাঁর কাছে যেতে ভয় পেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হারুন ও সমস্ত বনি-ইসরাইল মূসার এই নূরানী মুখ দেখে তাঁর কাছে যেতে ভয় পেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণ ও ইসরায়েলীরা মোশির প্রদীপ্ত মুখশ্রী দেখে তাঁর কাছে যেতে ভয় পেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারোণ ও ইস্রায়েলের অন্য সব লোকরা তার উজ্জ্বল মুখ দেখে তার কাছে যেতে ভয় পাচ্ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যখন হারোণ ও সমস্ত ইস্রায়েল সন্তান মোশিকে দেখতে পেল, তখন দেখ, তার মুখের চামড়া উজ্জ্বল, আর তারা তাঁর কাছে আসতে ভয় পেল।