Exodus 34:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এর পরে বনি-ইসরাইল সকলে তাঁর কাছে আসল; তাতে তিনি তুর পর্বতে কথিত মাবুদের সমস্ত হুকুম তাদেরকে জানালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে ইস্রায়েলীরা সবাই তাঁর কাছে এল, এবং সদাপ্রভু সীনয় পর্বতে তাঁকে যেসব আদেশ দিয়েছিলেন তা তিনি তাদের জানালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎপরে ইস্রায়েল-সন্তানগণ সকলে তাঁহার নিকটে আসিল; তাহাতে তিনি সীনয় পর্ব্বতে কথিত সদাপ্রভুর আজ্ঞা সকল তাহাদিগকে জানাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহার পরে ইস্রায়েল-সন্তানগণ সকলে তাঁহার নিকটে আসিল; তাহাতে তিনি সীনয় পর্বতে কথিত সদাপ্রভুর আজ্ঞা সকল তাহাদিগকে জানাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর ইস্রায়েলীয়েরা সকলে তাঁর কাছে আসল আর তিনি সিনাই পাহাড়ে দেওয়া সদাপ্রভুর সমস্ত আদেশ তাদের জানালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর বনি-ইসরাইলরা সকলে তাঁর কাছে আসল আর তিনি তুর পাহাড়ে দেওয়া মাবুদের সমস্ত হুকুম তাদের জানালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি তাঁদের সঙ্গে কথাবার্তা বলার পর ইসরায়েলীরা তাঁর কাছে গেল। সিনাই পাহাড়ে প্রভু পরমেশ্বর তাঁকে যে সব নির্দেশ দিয়েছিলেন, তিনি তাদের আদ্যোপান্ত সব জানালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সমস্ত ইস্রায়েলবাসী মোশির কাছে এল| সীনয় পর্বতে প্রভু যেসব আদেশ দিয়েছেন মোশি সেই আদেশের কথা তাদের শোনাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে ইস্রায়েল সন্তানরা সবাই তাঁর কাছে আসল; তাতে তিনি সীনয় পর্বতে বলা সদাপ্রভুর আজ্ঞাগুলি সব তাদেরকে জানালেন।