Exodus 34:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ মেঘে নেমে সেই স্থানে তাঁর সামনে দণ্ডায়মান হয়ে মাবুদের নাম ঘোষণা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সদাপ্রভু মেঘে নিচে নেমে এলেন এবং মোশির সাথে সেখানে দাঁড়িয়ে থেকে, সদাপ্রভু—তাঁর এই নাম ঘোষণা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভু মেঘে নামিয়া সে স্থানে তাঁহার সহিত দণ্ডায়মান হইয়া সদাপ্রভুর নাম ঘোষণা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু মেঘে নামিয়া সেই স্থানে তাঁহার সহিত দণ্ডায়মান হইয়া সদাপ্রভুর নাম ঘোষণা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু মেঘের মধ্যে থেকে নেমে এসে মোশির কাছে দাঁড়ালেন এবং তাঁর “সদাপ্রভু” নাম ঘোষণা করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ মেঘের মধ্যে থেকে নেমে এসে মূসার কাছে দাঁড়ালেন এবং তাঁর “মাবুদ” নাম ঘোষণা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর মেঘের আড়ালে সেখানে অবতীর্ণ হয়ে মোশির পাশে এসে দাঁড়ালেন এবং তিনিই যে ‘ইয়াহ্ওয়েহ্, সেই নিত্যসত্তা চিরায়ত প্রভু পরমেশ্বর’, তাঁর এই পরিচয় তাঁকে জানালেন ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতঃপর প্রভু মেঘের মধ্যে মোশির কাছে নেমে এলেন এবং তার সঙ্গে দাঁড়ালেন এবং তাঁর নাম (প্রভুর) ঘোষণা করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভু মেঘে নেমে এসে সেখানে তাঁর সঙ্গে দাঁড়িয়ে সদাপ্রভুর নাম ঘোষণা করলেন।