Exodus 34:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফলত মাবুদ তাঁর সম্মুখ দিয়ে গমন করে ঘোষণা করলেন, ‘মাবুদ, মাবুদ, স্নেহশীল ও কৃপাময় আল্লাহ্‌, ক্রোধ ধীর এবং অটল মহব্বতে ও বিশ্বস্ততায় মহান;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তিনি একথা ঘোষণা করতে করতে মোশির সামনে দিয়ে পার হয়ে গেলেন, “সদাপ্রভু, সদাপ্রভু, তিনি করুণাময় ও অনুগ্রহকারী ঈশ্বর, ক্রোধে ধীর, প্রেম ও বিশ্বস্ততায় সমৃদ্ধ,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলতঃ সদাপ্রভু তাঁহার সম্মুখ দিয়া গমন করতঃ এই ঘোষণা করিলেন, ‘সদাপ্রভু, সদাপ্রভু, স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান্;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলতঃ সদাপ্রভু তাঁহার সম্মুখ দিয়া গমন করতঃ এই ঘোষণা করিলেন, ‘সদাপ্রভু, সদাপ্রভু, স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি মোশির সামনে দিয়ে এই কথা ঘোষণা করতে করতে গেলেন, “সদাপ্রভু, সদাপ্রভু, তিনি মমতায় পূর্ণ দয়াময় ঈশ্বর। তিনি সহজে অসন্তুষ্ট হন না। তাঁর অটল ভালবাসা ও বিশ্বস্ততার সীমা নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি মূসার সামনে দিয়ে এই কথা ঘোষণা করতে করতে গেলেন, “মাবুদ, মাবুদ, তিনি মমতায় পূর্ণ দয়াময় আল্লাহ্‌। তিনি সহজে রাগ করেন না। তাঁর অটল মহব্বত ও বিশ্বস্ততার সীমা নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশির সামনে দিয়ে যাবার সময় তিনি বললেন, ‘আমিই প্রভু পরমেশ্বর। আমি স্নেহশীল ও করুণাময়, সহজে আমি ক্রুদ্ধ হই না, অসীম আমার প্রেম, অবিচল আমার সত্যনিষ্ঠা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু মোশির সামনে দিয়ে গেলেন এবং বললেন, “যিহোবা, প্রভু হলেন দয়ালু ও করুণাময়| তিনি ক্রোধের ব্যাপারে ধৈর্য্যশীল| তিনি পরমস্নেহে পরিপূর্ণ এবং বিশ্বস্ত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু তাঁর সামনে দিয়ে গেলেন ও এই ঘোষণা করলেন, “সদাপ্রভু, সদাপ্রভু, করুণাময় ও কৃপাবান ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান;