Exodus 34:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মূসা তখনই ভূমিতে উবুড় হয়ে সেজ্‌দা করলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি তৎক্ষণাৎ মাটিতে মাথা নত করে আরাধনা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশি ত্বরা করিলেন, ভূমিতে নতমস্তক হইয়া প্রণিপাত করিলেন, আর কহিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মোশি ত্বরা করিলেন, ভূমিতে নতমস্তক হইয়া প্রণিপাত করিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে মোশি তখনই মাটিতে উবুড় হয়ে পড়ে তাঁকে ভক্তি জানিয়ে বললেন, “হে প্রভু, আমার উপর যদি তোমার দয়া থেকে থাকে তবে তুমি আমাদের সংগে চল। যদিও এই লোকেরা একগুঁয়ে তবুও তুমি আমাদের অন্যায় আর পাপ ক্ষমা করে তোমার নিজের বলেই আমাদের গ্রহণ কর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে মূসা তখনই তাঁকে সেজদা করে বললেন, “হে দীন-দুনিয়ার মালিক, আমার উপর যদি তোমার রহমত থেকে থাকে তবে তুমি আমাদের সংগে চল। যদিও এই লোকেরা একগুঁয়ে তবুও তুমি আমাদের অন্যায় আর গুনাহ্‌ মাফ করে তোমার নিজের বলেই আমাদের কবুল কর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি তৎক্ষণাৎ আভূমি প্রণত হয়ে প্রভুর আরাধনা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন মোশি সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসল ও আভুমি মাথা নত করে প্রভুর কাছে প্রার্থনা করল এবং বলল,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি তাড়াতাড়ি মাটিতে মাথা নত করলেন এবং আরাধনা করলেন।