Exodus 34:9 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বললেন, হে মালিক, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ লাভ করে থাকি তবে আরজ করি, মালিক, আমাদের মধ্যবর্তী হয়ে গমন কর, কারণ এরা একগুঁয়ে জাতি। তুমি আমাদের অপরাধ ও গুনাহ্ মাফ করে তোমার অধিকারের জন্য আমাদেরকে গ্রহণ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে প্রভু,” তিনি বললেন, “আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পেয়ে থাকি, তবে প্রভু যেন আমাদের সাথে যান। এরা যদিও একগুঁয়ে লোক, তাও আমাদের দুষ্টতা ও আমাদের পাপ ক্ষমা করো, এবং আমাদের তোমার উত্তরাধিকার করে নাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে প্রভু, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, তবে বিনয় করি, প্রভু, আমাদের মধ্যবর্ত্তী হইয়া গমন করুন, কারণ ইহারা শক্তগ্রীব জাতি; আপনি আমাদের অপরাধ ও পাপ মোচন করিয়া আমাদিগকে আপন অধিকারার্থে গ্রহণ করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কহিলেন, হে প্রভু, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, তবে বিনয় করি, প্রভু, আমাদের মধ্যবর্তী হইয়া গমন কর, কারণ ইহারা শক্তগ্রীব জাতি। আপনি আমাদের অপরাধ ও পাপ মোচন করিয়া আমাদিগকে আপন অধিকারার্থে গ্রহণ করুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি বললেন, হে প্রভু পরমেশ্বর, আমি যদি সত্যিই তোমার অনুগ্রহ লাভ করে থাকি তাহলে তুমি আমাদের সঙ্গে চল। এই জাতি অবাধ্য হলেও তুমি আমাদের অধর্ম ও পাপ ক্ষমা কর, তোমার নিজস্ব প্রজা করে নাও আমাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু, আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট হন তাহলে আমাদের সঙ্গে চলুন| আমি জানি আমরা জেদী কিন্তু আমাদের অপরাধ ক্ষমা করে দিন| আমাদের ওপর আপনার নিজের পূর্ণ অধিকার আছে বলে মনে করুন এবং আমাদের গ্রহণ করুন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি বললেন, “হে প্রভু, যদি এখন আমি আপনার কাছে অনুগ্রহ পেয়ে থাকি, তবে আমাদের মধ্যে দিয়ে যান, কারণ এই জাতি একগুঁয়ে। আমাদের অপরাধ ও পাপ সকল ক্ষমা করুন এবং আমাদের আপনার উত্তরাধিকারী হিসাবে গ্রহণ করুন।”