Exodus 35:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা বনি-ইসরাইলদের সমস্ত দলকে একত্র করে তাদেরকে বললেন, মাবুদ তোমাদের এসব কালাম পালন করতে হুকুম দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি সমগ্র ইস্রায়েলী সমাজকে একত্রিত করলেন এবং তাদের বললেন, “সদাপ্রভু তোমাদের এরকম করার আদেশ দিয়েছেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলীকে একত্র করিয়া তাহাদিগকে কহিলেন, সদাপ্রভু তোমাদিগকে এই সকল বাক্য পালন করিতে আজ্ঞা দিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি ইস্র্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলীকে একত্র করিয়া তাহাদিগকে কহিলেন, সদাপ্রভু তোমাদিগকে এই সকল বাক্য পালন করিতে আজ্ঞা দিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে মোশি ইস্রায়েলীয়দের জড়ো করে বললেন, “সদাপ্রভু তোমাদের পালন করবার জন্য এই সব আদেশ দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে মূসা বনি-ইসরাইলদের জমায়েত করে বললেন, “মাবুদ তোমাদের পালন করবার জন্য এই সব হুকুম দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি ইসরায়েলী সমাজের সকলকে ডেকে একত্র করে তাদের বললেন, প্রভু পরমেশ্বর তোমাদের এই নির্দেশ পালন করতে বলেছেনঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি সমস্ত ইস্রায়েলবাসীকে একত্র করল| সে তাদের বলল, “প্রভু তোমাদের যা আদেশ করেছেন তা আমি তোমাদের বলব:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীকে জড়ো করে তাদেরকে বললেন, “সদাপ্রভু তোমাদেরকে এই সব বাক্য পালন করতে আদেশ দিয়েছেন,