Exodus 35:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং পবিত্র স্থানে পরিচর্যা করার জন্য সূক্ষ্ম কাজ-করা পোশাক, অর্থাৎ ইমাম হারুনের জন্য পবিত্র পোশাক ও ইমামের কাজ করার জন্য তার পুত্রদের পোশাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হাতে বোনা যে পোশাক পরে পবিত্রস্থানে পরিচর্যা করতে হত, সেগুলি ও যাজক হারোণের জন্য পবিত্র পোশাক এবং যাজকরূপে সেবা করার সময় তাঁর ছেলেদের যে পোশাকগুলি পরে, সেই পোশাকগুলিও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং পবিত্র স্থানে পরিচর্য্যা করিবার নিমিত্তে সূক্ষ্মশিল্পিত বস্ত্র, অর্থাৎ হারোণ যাজকের জন্য পবিত্র বস্ত্র ও যাজন-কর্ম্ম করণার্থে তাহার পুত্রদের বস্ত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং পবিত্র স্থানে পরিচর্যা করিবার নিমিত্তে সুক্ষ্মশিল্পিত বস্ত্র, অর্থাৎ হারোণ যাজকের জন্য পবিত্র বস্ত্র ও যাজন কর্ম করণার্থে তাহার পুত্রদের বস্ত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পবিত্র তাম্বু-ঘরে সেবা-কাজের জন্য পোশাক, অর্থাৎ পুরোহিত হারোণের জন্য বুনানো পবিত্র পোশাক এবং তার ছেলেদের পুরোহিত হিসাবে সেবা-কাজের পোশাক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পবিত্র তাম্বু-ঘরে এবাদত-কাজের জন্য পোশাক, অর্থাৎ ইমাম হারুনের জন্য বুনানো পবিত্র পোশাক এবং তার ছেলেদের ইমাম হিসাবে এবাদত-কাজের পোশাক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পবিত্র স্থানে যজনের জন্য প্রয়োজনীয় পুরোহিতদের শিল্পশোভিত পরিচ্ছদ, অর্থাৎ যজনকালে পুরোহিত হারোণ ও তাঁর পুত্রদের পরিধেয় পবিত্র পোষাক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পবিত্র স্থানে পরার জন্য যাজকের বিশেষ বস্ত্র – এসবই তোমরা আনবে| এই বিশেষ বস্ত্র যাজক হারোণ ও তার পুত্ররা পরবে| তারা যখন যাজক হবে তখন তারা এই বস্ত্র পরবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা পবিত্র স্থানে পরিচর্য্যা করার জন্য সূক্ষ্ম বোনা পোশাক আনল, অর্থাৎ হারোণ যাজকের জন্য পবিত্র পোশাক ও যাজকের কাজ করার জন্য তার ছেলেদের পোশাক।