Exodus 35:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ছয় দিন কাজ করা যাবে কিন্তু সপ্তম দিন তোমাদের পক্ষে পবিত্র দিন হবে; তা মাবুদের উদ্দেশে বিশ্রাম করার বিশ্রামবার হবে। যে কেউ সেই দিনে কাজ করবে, তার প্রাণদণ্ড হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ছয় দিন কাজ করা যাবে, কিন্তু সপ্তম দিনটি তোমাদের জন্য পবিত্র দিন, সদাপ্রভুর উদ্দেশে সাব্বাথের এক বিশ্রামবার হবে। যে কেউ এদিন কোনও কাজ করবে তাকে মেরে ফেলতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ছয় দিন কার্য্য করা যাইবে, কিন্তু সপ্তম দিন তোমাদের পক্ষে পবিত্র দিন হইবে; তাহা সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামার্থক বিশ্রামদিন হইবে; যে কেহ সেই দিনে কার্য্য করিবে, তাহার প্রাণদণ্ড হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ছয় দিন কার্য করা যাইবে, কিন্তু সপ্তম দিন তোমাদের পক্ষে পবিত্র দিন হইবে; তাহা সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামার্থক বিশ্রামদিন হইবে। যে কেহ সেই দিনে কার্য করিবে, তাহার প্রাণদণ্ড হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সপ্তার ছয় দিন তোমরা কাজ করবে কিন্তু সপ্তম দিনটি হবে তোমাদের একটা আলাদা করে রাখা দিন, সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামের দিন। সেই দিনে যে কাজ করবে তাকে মেরে ফেলতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সপ্তার ছয় দিন তোমরা কাজ করবে কিন্তু সপ্তম দিনটি হবে তোমাদের একটা পবিত্র দিন, মাবুদের উদ্দেশে বিশ্রামের দিন। সেই দিনে যে কাজ করবে তাকে হত্যা করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সপ্তাহে ছয়দিন তোমরা কাজ করবে কিন্তু সপ্তমদিন হবে পবিত্র বিশ্রাম দিবস। প্রভু পরমেশ্বরের সম্মানে সেই দিন বিশ্রাম দিবসরূপে গণ্য হবে। এই দিনে যে কাজ করবে তার প্রাণদণ্ড হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা ছয়দিন ধরে কাজ করবে কিন্তু সপ্তম দিনটি বিশেষভাবে বিশ্রামের জন্য থাকবে| তোমরা ঐদিন বিশ্রাম নেবে এবং এইভাবে প্রভুকে সম্মান জানাবে| যে ব্যক্তি সপ্তম দিন কাজ করবে তাকে হত্যা করা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ছয় দিন কাজ করা যাবে, কিন্তু সপ্তম দিন তোমাদের জন্য পবিত্র দিন হবে; সেটা সদাপ্রভুর উদ্দেশ্যে সম্পূর্ণ বিশ্রামের জন্য বিশ্রামদিন হবে; যে কেউ সেই দিনের কাজ করবে, তার প্রাণদণ্ড হবে।