Exodus 35:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যাদের অন্তরে প্রবৃত্তি ও মনে ইচ্ছা হল, তারা সকলে জমায়েত-তাঁবু নির্মাণের জন্য এবং তৎসম্বন্ধীয় সমস্ত কাজের ও পবিত্র পোশাকের জন্য মাবুদের উদ্দেশে উপহার আনলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং যে যে ইচ্ছুক হল ও যাদের অন্তর তোলপাড় হল, তারা প্রত্যেকে এগিয়ে এল এবং সমাগম তাঁবুর জন্য, সেখানকার সব সেবাকাজের জন্য, ও পবিত্র পোশাকগুলির জন্য সদাপ্রভুর কাছে এক উপহার নিয়ে এল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাহাদের হৃদয়ে প্রবৃত্তি ও মনে ইচ্ছা হইল, তাহারা সকলে সমাগম-তাম্বু নির্ম্মাণ জন্য এবং তৎসম্বন্ধীয় সমস্ত কার্য্যের ও পবিত্র বস্ত্রের জন্য সদাপ্রভুর উদ্দেশে উপহার আনিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাহাদের হৃদয়ে প্রবৃত্তি ও মনে ইচ্ছা হইল, তাহারা সকলে সমাগম-তাম্বু নির্মাণের জন্য এবং তৎসম্বন্ধীয় সমস্ত কার্যের ও পবিত্র বস্ত্রের জন্য সদাপ্রভুর উদ্দেশে উপহার আনিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্তর থেকে সাড়া পেয়ে তারা নিজের ইচ্ছায় সদাপ্রভুকে দেবার উদ্দেশ্যে মিলন-তাম্বু তৈরী ও তার সেবা-কাজের জন্য এবং পুরোহিতের পবিত্র পোশাকের জন্য দরকার মত সব কিছু নিয়ে ফিরে আসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্তর থেকে সাড়া পেয়ে তারা নিজের ইচ্ছায় মাবুদকে দেবার উদ্দেশ্যে মিলন-তাম্বু তৈরী ও তার এবাদত-কাজের জন্য এবং ইমামের পবিত্র পোশাকের জন্য দরকার মত সব কিছু নিয়ে ফিরে আসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের প্রত্যেকেই স্বেচ্ছাপ্রণোদিত হয়ে সম্মিলন শিবির ও সেখানকার ক্রিয়াকর্মের জন্য প্রয়োজনীয় সব আসবাবপত্র ও পবিত্র পোষাক তৈরীর জন্য প্রভু পরমেশ্বরের উদ্দেশে উপহারসামগ্রী দান করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেকে, যাদের হৃদয়ে প্রবৃত্তি ও মনে ইচ্ছা হল তারা প্রভুর জন্য উপহার নিয়ে এল| এই উপহার সামগ্রীগুলি সমাগম তাঁবুর জন্য, তাঁবুর ভেতরের প্রয়োজনীয় জিনিস এবং বিশেষ বস্ত্র তৈরীর কাজে লাগানো হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যাদের হৃদয়ে প্রবৃত্তি ও মনে ইচ্ছা হল, তারা সবাই সমাগম তাঁবু তৈরীর জন্য এবং সেই বিষয়ে সমস্ত কাজের ও পবিত্র পোশাকের জন্য সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার আনল।