Exodus 35:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পুরুষ ও স্ত্রী যত লোক ইচ্ছুক হল, তারা সকলে এসে বলয়, কুণ্ডল, আংটি ও হার, সোনার নানা রকম অলংকার আনলো। যে মাবুদের উদ্দেশে সোনার উপহার আনতে চাইল, সে আনলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পুরুষ-স্ত্রী নির্বিশেষে যারা যারা ইচ্ছুক হল, তারা এগিয়ে এল এবং সব ধরনের সোনার অলংকার নিয়ে এল: বালা, কানের দুল, আংটি ও গয়নাগাটি। তারা সবাই তাদের সোনাদানা সদাপ্রভুর উদ্দেশে এক দোলনীয়-নৈবেদ্যরূপে উৎসর্গ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পুরুষ ও স্ত্রী যত লোক মনে ইচ্ছুক হইল, তাহারা সকলে আসিয়া বলয়, কুণ্ডল, অঙ্গুরীয়ক ও হার, স্বর্ণময় সর্ব্বপ্রকার অলঙ্কার আনিল। যে কেহ সদাপ্রভুর উদ্দেশে স্বর্ণের উপহার আনিতে চাহিল, সে আনিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পুরুষ ও স্ত্রী যত লোক মনে ইচ্ছুক হইল, তাহারা সকলে আসিয়া বলয়, কুণ্ডল, অঙ্গুরীয় ও হার, স্বর্ণময় সর্বপ্রকার অলংকার আনিল। যে কেহ সদাপ্রভুর উদ্দেশে স্বর্ণের উপহার আনিতে চাহিল, সে আনিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরুষ ও স্ত্রীলোকদের মধ্যে যাদের মনে ইচ্ছা হল তারা নানা রকম সোনার গহনাও নিয়ে আসল। তার মধ্যে ছিল কাপড় আট্কাবার পিন, কানের গহনা, আংটি এবং অন্যান্য রকমের গহনা। সদাপ্রভুর উদ্দেশে দোলন-উৎসর্গের জন্য তারা এই সব দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পুরুষ ও স্ত্রীলোকদের মধ্যে যাদের মনে ইচ্ছা হল তারা নানা রকম সোনার গহনাও নিয়ে আসল। তার মধ্যে ছিল কাপড় আট্কাবার পিন, কানের গহনা, আংটি এবং অন্যান্য রকমের গহনা। মাবুদের উদ্দেশে দোলন-কোরবানীর জন্য তারা এই সব দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নারীপুরুষ নির্বিশেষে সকলেই এসে স্বেচ্ছায় প্রভুর উদ্দেশে তাদের হাতের বালা, কানের দুল আংটি, হার ইত্যাদি সোনার অলঙ্কার উৎসর্গ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পুরুষ, স্ত্রী যারা ইচ্ছুক ছিল প্রভুর জন্য উপহার সামগ্রী নিয়ে এলো| তারা পিন, দুল, আংটি ও অন্যান্য গয়না নিয়ে এল এবং সমস্ত প্রভুকে দিয়ে দিল| এটা ছিল প্রভুর জন্য বিশেষ নৈবেদ্য.
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পুরুষ ও স্ত্রী যত লোক মনে ইচ্ছা করল, তারা সবাই এসে বলয়, কানবালা, অঙ্গুরীয় ও হার, সোনার সব রকম গয়না আনল। যে কেউ সদাপ্রভুর উদ্দেশ্যে সোনার উপহার আনতে চাইল, সে আনল।