Exodus 35:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যাদের কাছে নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সুতা, ছাগলের লোম, পরিশোধিত ভেড়ার চামড়া ও শুশুকের চামড়া ছিল, তারা প্রত্যেকে তা আনলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যার যার কাছে নীল, বেগুনি বা টকটকে লাল রংয়ের সুতো অথবা মিহি মসিনা, বা ছাগলের লোম, লাল রং করা মেষচর্ম অথবা অন্যান্য টেকসই চামড়া ছিল, তারা প্রত্যেকে সেগুলি নিয়ে এল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাহাদের নিকটে নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সূত্র, ছাগলোম, রক্তীকৃত মেষচর্ম্ম ও তহশচর্ম্ম ছিল, তাহারা প্রত্যেকে তাহা আনিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাহাদের নিকটে নীল, বেগুনে, লাল, ও সাদা মসীনা সূত্র, ছাগলোম, পরিশোধিত মেষচর্ম ও তহশ চর্ম ছিল, তাহারা প্রত্যেকে তাহা আনিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাদের কাছে নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং মসীনা সুতা কিম্বা ছাগলের লোম, লাল রং করা ভেড়ার চামড়া কিম্বা শুশুকের চামড়া ছিল তারা সেগুলো নিয়ে আসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাদের কাছে নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং মসীনা সুতা কিংবা ছাগলের লোম, লাল রং করা ভেড়ার চামড়া কিংবা শুশুকের চামড়া ছিল তারা সেগুলো নিয়ে আসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাদের কাছে নীল, বেগুনী ও লাল রঙের ও সাদা মিহি সুতো, ছাগলের লোম,ভেড়ার পাকানো চামড়া ও দামী চামড়া ছিল, তারা সকলেই সেই সব জিনিস নিয়ে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে সমস্ত লোকের কাছে মিহি শনের কাপড় ছিল এবং নীল, বেগুনী ও লাল সুতো ছিল তারা তা নিয়ে প্রভুর কাছে এলো, যাদের কাছে ছাগলের লোম বা লাল রঙ করা মেষের চামড়া বা মসৃণ চামড়া ছিল তারা সেগুলো নিয়ে এল এবং প্রভুকে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যাদের কাছে নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সুতো, ছাগলের লোম, লাল রঙের ভেড়ার চামড়া ও দামী চামড়া ছিল, তারা সবাই তা আনল।