Exodus 35:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে রূপা ও ব্রোঞ্জের উপহার উপস্থিত করলো, সে মাবুদের উদ্দেশে সেই উপহার আনলো এবং কাজে ব্যবহার করার জন্য যার কাছে শিটীম কাঠ ছিল, সে তা নিয়ে আসল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা যারা রুপো বা ব্রোঞ্জের উপহার উৎসর্গ করল, সদাপ্রভুর উদ্দেশেই তারা সেটি নিয়ে এল, এবং যাদের কাছে যে কোনো কাজে ব্যবহারের উপযোগী বাবলা কাঠ ছিল তারা প্রত্যেকেই তা নিয়ে এল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে কেহ রৌপ্য ও পিত্তলের উপহার উপস্থিত করিল, সে সদাপ্রভুর উদ্দেশে সেই উপহার আনিল; এবং যাহার নিকটে কোন কার্য্যে প্রয়োগের নিমিত্তে শিটীম কাষ্ঠ ছিল, সে তাহা আনিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে কেহ রৌপ্য ও পিত্তলের উপহার উপস্থিত করিল, সে সদাপ্রভুর উদ্দেশে সেই উপহার আনিল, এবং যাহার নিকটে কোন কার্যে প্রয়োগের নিমিত্তে শিটীম কাষ্ঠ ছিল, সে তাহা আনিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাদের কাছে রূপা ও ব্রোঞ্জ ছিল তারা সেগুলো সদাপ্রভুকে দেবার জন্য নিয়ে আসল। আবাস-তাম্বু তৈরীর কাজে লাগতে পারে এমন বাব্‌লা কাঠ যাদের কাছে ছিল তারা তা নিয়ে আসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাদের কাছে রূপা ও ব্রোঞ্জ ছিল তারা সেগুলো মাবুদকে দেবার জন্য নিয়ে আসল। আবাস-তাম্বু তৈরীর কাজে লাগতে পারে এমন বাব্‌লা কাঠ যাদের কাছে ছিল তারা তা নিয়ে আসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের উদ্দেশে যারা রূপো ও পিতলের জিনিসপত্র পৃথক করে রেখেছিল, তারা সেগুলি এনে উপহার দিল। যাদের কাছে কাজের উপযোগী শিটিম কাঠ ছিল তারা তা নিয়ে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা প্রভুকে রূপো বা পিতল দিতে চাইল তারা সেটা নিয়ে এল| যাদের কাছে বাবলা কাঠ ছিল যা সমাগম তাঁবু নির্মাণের কাজে ব্যবহার করা যেতে পারে তারা সেটা আনল এবং তা প্রভুকে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কেউ রূপা ও পিতলের উপহার উপস্থিত করল, সে সদাপ্রভুর উদ্দেশ্যে সেই উপহার আনল এবং যার কাছে কোন কাজে লাগানোর জন্য শিটীম কাঠ ছিল, সে তাই আনল।