Exodus 35:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দক্ষ স্ত্রীলোকেরা নিজ নিজ হাতে সুতা কেটে, তাদের কাটা নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সুতা আনলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এক একজন দক্ষ মহিলা নিজের হাতে সুতো কেটেছিল ও নীল, বেগুনি বা টকটকে লাল রংয়ের সুতো অথবা মিহি মসিনা—যা কেটেছিল তাই আনল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বিজ্ঞমনা স্ত্রীলোকেরা আপন আপন হস্তে সূতা কাটিয়া, তাহাদের কাটা নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সূত্র আনিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বিজ্ঞমনা স্ত্রীলোকেরা আপন আপন হস্তে সূতা কাটিয়া, তাহাদের কাটা নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সূত্র আনিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে স্ত্রীলোকেরা সুতা কাটবার কাজে ওস্তাদ তারা নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং মসীনা সুতা নিজের হাতে কেটে আনল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে স্ত্রীলোকেরা সুতা কাটবার কাজে ওস্তাদ তারা নীল, বেগুনে ও লাল রংয়ের সুতা এবং মসীনা সুতা নিজের হাতে কেটে আনল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতো পাকানোর কাজে দক্ষ মেয়েরা নীল, বেগুনী, লাল ও সাদা মিহি সুতো তৈরী করে নিয়ে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রতিটি দক্ষ মহিলা তাদের হাত দিয়ে সুতো কেটে মিহি শনের কাপড় বুনল এবং লাল, নীল ও বেগুনী সুতো কাটল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দক্ষ স্ত্রীলোকেরা তাদের হাতে সুতো কেটে, তাদের কাটা নীল, বেগুনে, লাল ও সাদা মসীনা সুতো আনল।