Exodus 35:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বনি-ইসরাইল ইচ্ছাপূর্বক মাবুদের উদ্দেশে উপহার আনলো, মাবুদ মূসার মধ্য দিয়ে যা যা করতে হুকুম করেছিলেন, তার কোন কাজ করার জন্য যে পুরুষ ও স্ত্রীলোকদের অন্তরে ইচ্ছা হল তারা প্রত্যেকে উপহার আনলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেসব ইস্রায়েলী স্ত্রী-পুরুষ ইচ্ছুক হল, তারা মোশির মাধ্যমে সদাপ্রভু তাঁর জন্য তাদের যেসব কাজ করার আদেশ দিয়েছিলেন, তা করার জন্য সদাপ্রভুর কাছে স্বেচ্ছাদান নিয়ে এল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েল-সন্তানগণ ইচ্ছাপূর্ব্বক সদাপ্রভুর উদ্দেশে উপহার আনিল, সদাপ্রভু মোশি দ্বারা যাহা যাহা করিতে আজ্ঞা করিয়াছিলেন, তাহার কোন প্রকার কর্ম্ম করণার্থে যে পুরুষ ও স্ত্রীলোকদিগের হৃদয়ে ইচ্ছা হইল, তাহারা প্রত্যেকে উপহার আনিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েল-সন্তানগণ ইচ্ছাপূর্বক সদাপ্রভুর উদ্দেশে উপহার আনিল, সদাপ্রভু মোশি দ্বারা যাহা যাহা করিতে আজ্ঞা করিয়াছিলেন, তাহার কোন প্রকার কর্ম করণার্থে যে পুরুষ ও স্ত্রীলোকদের হৃদয়ে ইচ্ছা হইল তাহারা প্রত্যেকে উপহার আনিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশির মধ্য দিয়ে সদাপ্রভু যা করবার নির্দেশ দিয়েছিলেন সেই সব কাজ করবার জন্য ইস্রায়েলীয় স্ত্রীলোক এবং পুরুষদের মধ্যে যাদের ইচ্ছা হল তারা সদাপ্রভুকে দেবার জন্য যার যা খুশী নিয়ে আসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসার মধ্য দিয়ে মাবুদ যা করবার নির্দেশ দিয়েছিলেন সেই সব কাজ করবার জন্য ইসরাইলীয় স্ত্রীলোক এবং পুরুষদের মধ্যে যাদের ইচ্ছা হল তারা মাবুদকে দেবার জন্য যার যা খুশী নিয়ে আসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর মোশিকে যে সব কাজ করার নির্দেশ দিয়েছিলেন, তা সম্পন্ন করার জন্য প্রত্যেকটি ইসরায়েলী নারী ও পুরুষ স্বেচ্ছায় তাদের উপহারসামগ্রী প্রভু পরমেশ্বরের উদ্দেশে দান করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত পুরুষ ও নারী, যারা সাহায্য করতে চাইছিল তারা প্রভুর জন্য উপহার সামগ্রী নিয়ে এল| তারা নিজেদের ইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবেই এই উপহারসামগ্রী প্রদান করল| প্রভু মোশি ও তার লোকদের যেসব জিনিস বানাতে আদেশ করেছিলেন সেইসব জিনিসই এই উপহার সামগ্রীর সাহায্যে তৈরী করা হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল সন্তানরা ইচ্ছাকৃত সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার আনল, সদাপ্রভু মোশিকে দিয়ে যা যা করতে আদেশ করেছিলেন, তার কোন রকম কাজ করার জন্য যে পুরুষ ও স্ত্রীলোকদের হৃদয়ের ইচ্ছা হল, তারা সবাই উপহার আনল।